বাউফল নার্সিং ইনস্টিটিউটে ৩৯ শিক্ষার্থীর প্রতীকী পরিবর্তন ও নবীন বরণ অনুষ্ঠিত
পটুয়াখালীর বাউফল নার্সিং ইনস্টিটিউটে ৩৯ জন শিক্ষার্থীর পেশাগত জীবনের গুরুত্বপূর্ণ ধাপ 'প্রতীকী পরিবর্তন' (ক্যাপ প্রদান) ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২টায় ইনস্টিটিউট মিলনায়তনে আনন্দঘন পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাউফল নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মরিয়ম বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সালেহ আহমেদ।
প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের মানবিক সেবার গুরুত্ব মনে করিয়ে দিয়ে বলেন, "নার্সরা ডাক্তারদের প্রধান সহযোগী হলেও রোগীদের মূল ভরসাস্থল তারা। দীর্ঘ কাজের চাপে রোগীদের সাথে অনেক সময় রুঢ় আচরণ করার অভিযোগ শোনা যায়। আমি আশা করি, বাউফল নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ক্ষেত্রে এমন কোনো বদনাম থাকবে না।" তিনি শিক্ষার্থীদের শপথের প্রতিটি বাক্য হৃদয়ে ধারণ করে রোগীদের সত্যিকারের বন্ধু হিসেবে পাশে দাঁড়ানোর পরামর্শ দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রউফ। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ উজ্জ্বল ও সুন্দর হোক এই কামনা করেন। এছাড়াও অনুষ্ঠানে বাউফল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অহিদুজ্জামান ডিউক, সহকারী অধ্যাপক অহিদুজ্জামান সুপন এবং রিপোর্টার্স ইউনিটির সভাপতি সিদ্দিকুর রহমান সহ স্থানীয় সংবাদকর্মী ও শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং ইনচার্জ মিনারা বেগম নবীন শিক্ষার্থীদের পেশাগত প্রতীকী (ক্যাপ ও বেল্ট) পরিয়ে দেন এবং অতিথিরা তাদের শিরা বরণ সম্পন্ন করেন।
এমএসএম / এমএসএম
বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার