ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ট্রাক মালিক সমিতির সঙ্গে সম্পর্ক জোরদারে মজমপুরে শ্রমিক নেতাদের সভা


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ১৭-১-২০২৬ দুপুর ৪:৫

ট্রাক মালিক সমিতির সঙ্গে পারস্পরিক সম্পর্ক ও সমন্বয় আরও সুদৃঢ় করার লক্ষ্যে কুষ্টিয়ার মজমপুরে শ্রমিক নেতাদের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১২টায় মজমপুর ট্রাক মালিক সমিতির প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী ও শ্রমিক নেতা, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি হাজী মোঃ আব্দুর রশিদ। বক্তব্যে তিনি বলেন, শ্রমিকদের স্বার্থ সুরক্ষা নিশ্চিত করে সংগঠনের কার্যক্রম যেন সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত হয়, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি শ্রমিকদের সুখে-দুঃখে পাশে থাকার আহ্বান জানিয়ে বলেন, শ্রমিকদের সার্বিক কল্যাণ ও উন্নয়নে নিরলসভাবে কাজ করতে হবে। একই সঙ্গে সংগঠন পরিচালনায় স্বচ্ছতা, শৃঙ্খলা ও জবাবদিহিতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি। ট্রাক মালিক ও শ্রমিকদের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বানও জানান হাজী আব্দুর রশিদ।
সভায় কুষ্টিয়া জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান ও ট্যাংকলরি (দাহ্য পদার্থ বহনকারী ব্যতীত) শ্রমিক ইউনিয়ন, রেজিস্ট্রেশন নং খুলনা–১১১৮-এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন—মোঃ আলী আকবর (সভাপতি), মোঃ লোকমান হোসেন (কার্যকরী সভাপতি), মোঃ আবু বকর সিদ্দিক (জামাই) (সহ-সভাপতি), মোঃ ওমর ফারুক (সাধারণ সম্পাদক), মোঃ লিটন আলী (যুগ্ম সাধারণ সম্পাদক), মোঃ সোহাগ আলী (সহ-সাধারণ সম্পাদক), মোঃ জুয়েল রানা (কোষাধ্যক্ষ), মোঃ আকিদুল ইসলাম (বটু) (সাংগঠনিক সম্পাদক), মোঃ নিহাজ উদ্দিন (প্রচার সম্পাদক), মোঃ নাছিদুল ইসলাম (দপ্তর সম্পাদক), মোঃ ফারুক জোয়ার্দার (সড়ক সম্পাদক), মোঃ তারেকুর জামান (রকি) (ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক), মোঃ ভুঁইয়া মন্ডল (কার্যকরী সদস্য–১), মোঃ টুটুল (কার্যকরী সদস্য–২) ও মোঃ তারিকুল ইসলাম (কার্যকরী সদস্য–৩)।
এছাড়াও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন—
আলহাজ্ব সিরাজুল হক, আলহাজ্ব আবু জাফর মোল্লা, আলহাজ্ব আশরাফ উদ্দিন নন্দু, আলহাজ্ব আব্দুল জলিল ও আলহাজ্ব এম. এ মালেক (সহ-সভাপতিগণ), মোঃ আখতারুজ্জামান (সাধারণ সম্পাদক), গণেশ জোয়ার্দার ও মোঃ ইসমাইল হোসেন মুরাদ (সহ-সাধারণ সম্পাদক), এ.কে.এম সিদ্দিকুর রহমান (হেলাল) (সাংগঠনিক সম্পাদক), স্বপন কুমার সাহা (কোষাধ্যক্ষ), মোঃ আসাদুর রহমান (লালিন) (দপ্তর সম্পাদক) এবং হাজী মোঃ আব্দুর রাজ্জাক (প্রচার সম্পাদক)।
সভায় বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সমন্বয়ের মাধ্যমে আগামী দিনে কুষ্টিয়া জেলার ট্রাক ও পরিবহন শ্রমিকদের অধিকার ও স্বার্থ আরও সুসংহত হবে এবং সংগঠন আরও কার্যকর ও শক্তিশালী ভূমিকা রাখবে।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের