ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে দশম শ্রেণির শির্ক্ষার্থীর আত্মহত্যা


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৭-১-২০২৬ দুপুর ৪:২

পৌর শহরের হাজীপাড়া দশম শ্রেণীতে পড়–য়া হুমায়রা আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। শুক্রবার রাতে ওই ছাত্রীর বড় ভাই মো: ফেরদৌস হাসান অন্তর (১৮) সদর থানায় এ বিষয়ে একটি অপমৃত্যু সংক্রান্ত তথ্য প্রেরন করেন। হুমায়রা আক্তার ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
সদর থানা সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে হুমায়রার বড় ভাই মো. ফেরদৌস হাসান অন্তর রাতের খাবারের জন্য বোনকে ডাকতে গিয়ে তার কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ পান। বহুবার ডাকাডাকির পর কোনো সাড়া না পেয়ে দরজার ফাঁক দিয়ে তাকিয়ে তিনি বোনের ঝুলন্ত পা দেখতে পান। পরে আশপাশের লোকজনের সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে, কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে চাদর পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় হুমায়রা  ঝুলছিলেন। দ্রæত তাঁকে নিচে নামানো হলেও ততক্ষণে সে মারা গেছেন বলে ধারনা করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, ঢাকায় গার্মেন্টসে কর্মরত বাবা-মায়ের অনুপস্থিতিতে বড় চাচা হারুন অর রশিদের বাসায় থেকে পড়াশোনা করতো হুমায়রা ও তার ভাই অন্তর। হুমায়রা কিছুদিন ধরে বাবার কাছে একটি মোবাইল ফোন কিনে দেওয়ার আবদার করলেও পরিবারের পক্ষ থেকে ফোন কিনে দেওয়া হয়নি। এতে হতাশা ও ক্ষোভ থেকে পরিবারের সদস্যরা বাইরে থাকার সুযোগে সে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করছে পরিবারের সদস্যরা।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ মনির হোসেন বলেন,“প্রাথমিক তদন্তে জানা গেছে, বাবার কাছে মোবাইল ফোন না পেয়ে মানসিকভাবে হতাশ হয়ে কিশোরী আত্মহত্যা করতে পারে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার