ঢাকা বুধবার, ১ জুলাই, ২০২৬

মিরসরাই প্রেসক্লাবে ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা সম্পন্ন


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ১৭-১-২০২৬ দুপুর ৩:৪২

স্মার্ট মিরসরাই বিনির্মাণে সমস্যা, সম্ভাবনা ও করণীয়” শীর্ষক এক আলোচনা সভা ও মিরসরাই উপজেলা প্রেসক্লাবের ২০২৬ সালের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১১টায় মিরসরাই উপজেলা প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রেসক্লাবের সহ-সভাপতি রাজিব মজুমদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ারুল হক নিজামীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান, জামায়াতে ইসলামের দাঁড়িপাল্লার মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমান, ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী রেজাউল করিম এবং জাতীয় পার্টির প্রার্থী শাহাদাত হোসেন।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সাবেক আহ্বায়ক সাইদুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সাবেক ক্রীড়া সম্পাদক মহিউদ্দিন বাদল, লায়ন আবু তাহের, মিরসরাই পৌর জামায়াতের আমির শিহাব উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন, পৌর বিএনপির আহ্বায়ক জামশেদ কমিশনার, সদস্য সচিব কামরুল হাসান লিটন, বিএনপি নেতা জাহিদ হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা স্মার্ট মিরসরাই বিনির্মাণে বিদ্যমান সমস্যা, সম্ভাবনা ও করণীয় বিষয়গুলো তুলে ধরেন। একই সঙ্গে নির্বাচন পরবর্তী সময়ে টেকসই উন্নয়নের লক্ষ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন তারা। বক্তারা আগামীর মিরসরাই গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে মিরসরাই উপজেলা প্রেসক্লাবের ২০২৬ সালের ক্যালেন্ডারের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়।

এমএসএম / এমএসএম

ফেনীতে বিএনপি ও যুবদল নেতা কর্মীদের বাধায় আদালতের রায় উপেক্ষিত

রৌমারীতে মিথ্যা অপহরণ মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

আউটর্সোসিং এ কর্মরত কর্মচারীদের অবস্থান কর্মসূচি পালন

আদমদীঘিতে মাদরাসা ছাত্রীকে যৌন হয়রানি ও চ্যাটিং ঘটনায় শিক্ষককের বিরুদ্ধে সাইবার আইনে মামলা

জনতা ব্যাংক পটুয়াখালী কর্মকর্তাদের ফুটবল প্রীতি ম্যাচ: ড্রতে শেষ হলো আর্জেন্টিনা-ব্রাজিল লড়াই

সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

চিলমারীতে কম্পিউটার ব্যবসায়ীর কারাদন্ড

৪৭তম বিসিএসে তথ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত বাঘার মেয়ে সাদিয়া আফরিন

টাঙ্গাইলে গৃহবধূ হত্যা মামলায় গ্রেফতার ২

মুরাদনগর ভেঙে গঠিত হলো বাঙ্গরা উপজেলা; খুশির জোয়ারে ভাসছে বাঙ্গরাবাসী

১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ

পটুয়াখালীতে ডাকাতি মামলায় অভিযুক্ত ডাকাত সরদার বাচ্চু গ্রেপ্তার

নওগাঁয় ২১ জন অসহায় হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ