ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

শেরপুরে এনসিপি নেতা সারজিস আলম: এনসিপি অন্য কোন প্রতীকে নয়, কেবল শাপলা প্রতীকেই নির্বাচন করবে


দেবাশীষ সাহা রায়, শেরপুর photo দেবাশীষ সাহা রায়, শেরপুর
প্রকাশিত: ১৪-১০-২০২৫ দুপুর ২:৪৭

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, 'এনসিপি শুধু আসনের রাজনীতির জন্য কারও সাথে জোট করবে না। যদি কেউ পরিবর্তনের কমিটমেন্ট দিতে পারে এবং কাজে সেটি প্রমাণ করার মতো হয় তাহলে এনসিপি সময়ের প্রয়োজনে দেশের স্বার্থে ইলেক্টোরাল অ্যালায়েন্সের দিকে যেতে পারে। আবার যদি দেখি এসব শুধু কথার ফুলঝুড়ি, সেক্ষেত্রে এনসিপি একক নির্বাচনের দিকে যাবে। তবে ইলেক্টারাল অ্যালায়েন্স হলেও এনসিপি অন্য কোন প্রতীকে নয়, কেবল শাপলা প্রতীকেই নির্বাচন করবে।'
সারজিস আলম সোমবার রাতে শেরপুর শহরের মাধবপুর এলাকার একটি কমিউনিটি সেন্টারে জেলা ও উপজেলা এনসিপি নেতৃবৃন্দের সাথে সমন্বয় সভা শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।
শাপলা প্রতীক না পেলে নির্বাচন করবেন কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমরা এখন পর্যন্ত নির্বাচন-সংবিধান বিশেষজ্ঞসহ যতজনের সাথেই কথা বলেছি, তাঁদের কেউই শাপলা প্রতীক পেতে আইনগত কোন বাধা নেই বলেছেন। যেহেতু আইনগত কোন বাধা নেই আমরা বিশ্বাস করি নির্বাচন কমিশনের মতো একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান অভ্যুত্থানপরবর্তী বাংলাদেশে এই স্বেচ্ছাচারী আচরণ একটি রাজনৈতিক দলের সাথে করবে না। আমরা অবশ্যই শাপলা প্রতীক পাবো এবং শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে অংশগ্রহণ করবো।'
পিআর পদ্ধতি নিয়ে এনসিপি নেতা সারজিস বলেন, 'আমরা উচ্চকক্ষে পিআর চাই, নিম্নকক্ষে পিআর চাই না, যেটি ঐক্যমত্য কমিশনে বারবার বলেছি। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে উচ্চকক্ষে পিআরের মাধ্যমে আমরা দেখি এটি কতটুকু বাস্তবায়নযোগ্য বা ফলপ্রসূ হচ্ছে এবং এটা দিয়ে বাংলাদেশ উপকৃত হচ্ছে কিনা। পরবর্তীতে দেশের মানুষের চাওয়া-পাওয়াই ঠিক করবে রাজনৈতিক দলগুলো নিম্নকক্ষে পিআর চাইবে কিনা।'
শেরপুর জেলা এনসিপির প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার মো. লিখন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে এনসিপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিকিন আলমসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতৃবৃন্দ ও জুলাইযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।

Aminur / Aminur

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত