পটুয়াখালীতে ইয়াবাসহ মাদক ডন আব্বাস ডিবির হাতে গ্রেপ্তার
পটুয়াখালী জেলা তথা বরিশাল বিভাগের অন্যতম মাদক ডন, কুখ্যাত মাদক সম্রাট মোঃ আব্বাস হাওলাদার (৪০) ও তার গাড়ি চালক মোঃ সোহাগ হাওলাদার (৩৫) কে দুই হাজার পিচ ইয়াবা সহ গ্রেফতার করেছে পটুয়াখালী ডিবি পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে ১৩ অক্টোবর বেলা আনুমানিক ১১:৫০ টার সময় পটুয়াখালী গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন এর নেতৃত্বে এসআই সাইদুর রহমান, এএসআই রুবেল মিয়া, এএসআই মফিজুর রহমান ও সংগীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে পটুয়াখালী সদর উপজেলাধীন কালিকাপুর ইউনিয়নের হেতালিয়া বাঁধঘাট চৌরাস্তা থেকে একটি সাদা রংয়ের নোয়া হাইয়েছ গাড়ীতে মাদকদ্রব্য দুই হাজার পিচ ইয়াবা সহ তাদের গ্রেফতার করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, মোঃ আব্বাস হাওলাদার পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামের আব্দুল লতিফ হাওলাদারের ছেলে এবং মোঃ সোহাগ হাওলাদার পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিয়াতলি ইউনিয়নের বৈদ্যপাড়া গ্রামের আব্দুল লতিফ হাওলাদারের ছেলে।
তাদের বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়েরে প্রক্রিয়া চলছে বলে ডিবির ওসি মোঃ জসিম উদ্দিন জানান।
তিনি আরো বলেন, তাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
Aminur / Aminur
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত