ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

আটক ২৬ জেলেকে ফেরত দিল আরাকান আর্মি


টেকনাফ কক্সবাজার প্রতিনিধি photo টেকনাফ কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৩-২০২৫ দুপুর ১:৩৮

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে বিভিন্ন সময়ে ধরে নিয়ে যাওয়া ২৬ জেলেকে আরাকান আর্মির কাছ থেকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শনিবার বিকেল সাড়ে ৫ টায় টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়া সংলগ্ন ট্রানজিট জেটি ঘাট দিয়ে এসব জেলেদের ফেরত এসেছে। 

এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান।বিজিবির অধিনায়ক বলেন, “নাফ নদী থেকে বিভিন্ন সময়ে ধরে নিয়ে যাওয়া জেলেদের ফেরত আনতে বিজিবি আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে তৎপরতা শুরু করে। পরে দীর্ঘ প্রচেষ্টার পর শনিবার বিকেলে ২৬ জেলেকে ফেরত আনতে সক্ষম হয়েছে বিজিবি।”

এর আগে ফেরত আসা জেলেরা মার্চ ও ফেব্রুয়ারিতে  বিভিন্ন সময়ে মাছ শিকারে গিয়ে আটক হয়েছিল। ফেরত আসাদের মধ্য অধিকাংশ বিভিন্ন ক্যাম্পের রোহিঙ্গা রয়েছে বলে জানিয়েছেন বিজিবি। 

ফেরত আসা জেলে শাহপরীর দ্বীপের বাসিন্দা মো. আজিজ বলেন, 'মিয়ানমার আরকান আর্মি আমাদের সীমান্তকে তাদের সীমনা বলে আমাদের ধরে নিয়ে যাই। মূলত তারা বাংলাদেশ সরকারের সাথে যোগাযোগ বাড়াতে আমাদের ধরে নিয়ে যায়। কারন  আমাদের ধরে নিয়ে এ বার্তাটা যেন বাংলাদেশ সরকারের কাছে পৌঁছে দিতে পারে। পাশাপাশি জেলেদের ফেরত দিয়ে বাংলাদেশ সরকারের কাছে ভালো সম্পর্ক গড়তে চায় মিয়ানমার বিদ্রোহী গোষ্টি আরাকান আর্মি।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‌‌‌'বিজিবির প্রচেষ্টায় মাছ শিকারে যাওয়া আটক ২৬ জেলেকে ফেরত আনা হয়েছে। বাকিদেরও ফেরত আনার প্রচেষ্টা চলছে।

এমএসএম / এমএসএম

পাঁচবিবিতে র‍্যাব পরিচয়ে গরু ব্যবসায়ীর ১ লাখ টাকা ছিনতাই

যশোরে প্রাইভেট কারে ডিবির অভিযান, ৬ হাজার ইয়াবাসহ ব্যবসায়ী আটক

কুড়িগ্রামে মধ্যরাতে শিলাবৃষ্টি: আমন ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা কৃষকদের

কুড়িগ্রামে বশির হত্যা মামলার চার্জশিট থেকে ৬ আসামি বাদ: বাদীর মানববন্ধন ও স্মারকলিপি

বেনাপোল বন্দরে প্রতি বৃহস্পতিবার শুল্ক ফাঁকিবাজদের ‘ঈদ আনন্দ’

ফোঁটার ছোঁয়ায় অটুট হোক ভাই-বোনের বন্ধন, ঘরে ঘরে আজ ভাইফোঁটার উৎসব

চাঁদপুরে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯, আটক ৩৭ কিশোর

শেরপুরে ডিসি অফিসের ছাদে স্থাপন করা হয়েছে সোলার প্যানেল: উৎপাদিত বিদ্যুৎ সংযুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে

ধামইরহাটে বিজিবি'র অভিযানে নেশাজাতীয় ট্যাপেন্টাডল ও মোটরসাইকেল সহ ১জন আটক

নতুন বীজ আলু চালানে গত বছরের বীজ আলু

পিরোজপুরে ছাত্রী ও শিক্ষিকাকে যৌন নিপীড়নের অভিযোগে দুই শিক্ষক সাময়িক বরখাস্ত

কুড়িগ্রামে দেশি ছাগলের একসঙ্গে পাঁচ ছানার জন্ম, এলাকায় চাঞ্চল্য

গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক