ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

ময়মনসিংহের ভালুকায় এক্সিলেন্ট টাইলস ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রাঙ্গনে শাহ্জালাল ইসলামী ব্যাংকের এটিএম বুথের উদ্বোধন


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৬-৩-২০২৫ দুপুর ২:৩৭

গ্রাহকদেরকে দ্রুত ও সার্বক্ষণিক (২৪/৭) ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে ১৬ মার্চ ২০২৫ইং তারিখে ময়মনসিংহের ভালুকায় এক্সিলেন্ট টাইলস ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রাঙ্গনে শাহ্জালাল ইসলামী ব্যাংকের ১টি এটিএম বুথের উদ্বোধন করা হয়। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ এর সভাপতিত্বে ব্যাংকের পরিচালক আব্দুল হালিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত এটিএম বুথের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে এক্সিলেন্ট টাইলস ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আজিজুল হাকিম (সুমন) উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড এর পরিচালক ইসমাইল হোসেন নওয়াব, ব্যাংকের কার্ড ডিভিশনের প্রধান মোঃ রিয়াদ হোসেন, কর্পোরেট প্রধান কার্যালয়ের এসএভিপি মোঃ ইব্রাহিম হোসেন, ভালুকা এসএমই/কৃষি শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এবং ব্যাংকের জনসংযোগ বিভাগের ইনচার্জ কে. এম হারুনুর রশীদ-সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যাংকের সম্মানিত গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন। 

শাহ্জালাল ইসলামী ব্যাংকের ভিসা কার্ডধারীগণ উক্ত এটিএম বুথ থেকে ২৪ ঘন্টা নগদ টাকা উত্তোলন এবং ব্যালেন্স চেক করতে পারবেন। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি গ্রাহকদেরকে আরো অধিকতর সেবা প্রদান নিশ্চিতকরণের লক্ষ্যে পর্যায়ক্রমে দেশব্যাপী এটিএম সার্ভিস সম্প্রসারণের জন্য কাজ করে যাচ্ছে। 

এমএসএম / এমএসএম

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন