ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

ডিবির অভিযানে শেখ তন্ময়ের রাইট হ্যান্ড আটক


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ১৬-৩-২০২৫ দুপুর ২:৩৯

খুলনার শেখ বাড়ির শেখ তন্ময়ের রাইট হ্যান্ড তানজিল মুন্সিকে (৪০) খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছে। শনিবার (১৫ মার্চ) রাত আনুমানিক পৌনে বারোটায় নগরীর নিউ মার্কেট এলাকা থেকে গ্রেফতার করা হয়। তানজিল মুন্সির বিরুদ্ধে স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর উপর হামলার মামলাসহ একাধিক মামলা রয়েছে।  

খোঁজ নিয়ে জানা যায়, তানজিল মুন্সি (৪০) বাগেরহাট জেলার মোল্লাহাটে শেখ তন্ময়ের রাইট হ্যান্ড হিসেবে কাজ করতেন। চাঁদাবাজি, ঘের দখল এবং জমি দখলসহ একাধিক অপকর্মের সাথে জড়িত। শেখ তন্ময়ের আশির্বাদে তানজিল মুন্সি মোল্লাহাটের চুনখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হন। চেয়ারম্যান হওয়ার পর থেকে খুলনার শেখ বাড়িতে তার আধিপত্য বিস্তার শুরু করে। গত বছরের ১৪ সেপ্টেম্বর গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর গাড়িবহরে লোকজন নিয়ে হামলা করে তানজিল মুন্সি। ওই হামলায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার নিহত হন।
 
পুলিশ সূত্র জানায়, তানজিল মুন্সী (৪০) মোল্লাহাট যুবলীগের সভাপতি এবং চুনখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। সে মোল্লাহাটের শোলাবাড়ি এলাকার নোয়াব আলীর ছেলে। তানজিলের বিরুদ্ধে একাধিক অভিযোগ এবং মামলা রয়েছে। কিছুদিন যাবৎ সে খুলনায় কয়েকটি গোপন মিটিং করে। সে লোকজন নিয়ে পুনরায় কোন অরাজকতা তৈরী করার চেষ্টা করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গোয়েন্দা পুলিশ তাকে নিউ মার্কেট এলাকা থেকে গ্রেফতার করে। তানজিলের বিরুৃদ্ধে খুলনা সদর থানায় এবং মোল্লাহাট থানায় একাধিক মামলা রয়েছে।
 
খুলনা খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (ডিবি)  মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, তানজিল মুন্সি একাধিক মামলার আসামী। তার বিরুদ্ধে খুলনা ও মোল্লাহাট থানায় মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

এমএসএম / এমএসএম

দুই কিডনি নষ্ট, চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন শিশু সাফিয়ার

হাসিনা আসুক, তবে বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে’ : নিতাই রায় চৌধুরী

পঞ্চগড়ে আমন ধানে পোকার আক্রমণ, বাড়ছে উৎপাদন খরচ; লোকসানের শঙ্কায় কৃষক

চাঁদপুরে পিকআপভ্যান-ছয় চাকার গাড়ির সংঘর্ষ, তরুণ নিহত

শরণখোলায় গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে এজেন্ট ব্যাংক পরিচালক উধাও

প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড : ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত