ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

তজুমদ্দিনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম


তজুমদ্দিন প্রতিনিধি photo তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৩-২০২৫ দুপুর ৩:৪২

ভোলার তজুমদ্দিনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাচ্চু(৩৬) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে স্থানীয় বখাটেরা।
শনিবার রাত নয়টার দিকে উপজেলার বাংলাবাজারে এ হামলার ঘটনা ঘটে।এ ঘটনায় তজুমদ্দিন থানায়  মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে থানা সূত্র জানায়।
হামলার শিকার ব্যবসায়ী বাচ্চু জানান, রাত নয়টার দিকে বাংলাবাজারের দক্ষিণ পাশে খালের ওপর একটি সাকো ভাঙ্গাকে কেন্দ্র করে দুই গ্রুপে উত্তেজনা দেখা দিলে তিনি দুই গ্রুপকে থামিয়ে দেন। পরে তিনি দোকান বন্ধ করে বাড়িতে যাওয়ার সময় স্থানীয় কাদেরের ছেলে রিপন, সোহাগ, বারেকের ছেলে রুবেল,এবং খেয়াঘাটের ইউসুফ মিলে পরিকল্পিতভাবে প্রথমে তারা বাজারের জেনারেটর ও বিদ্যুৎ লাইন বন্ধ করে দেয়। এরপর আরো কয়েকজন ভাড়াটিয়া সন্ত্রাসী সহ মিলে হকি স্টিক ও দেশীয় অস্ত্র নিয়ে বাচ্চুকে বেধড়ক মারপিট করে এবং কুপিয়ে জখম করে। এ সময় হামলাকারীরা ব্যবসায়ী বাচ্চুর সাথে থাকা নগদ টাকা-পয়সা  নিয়ে যান বলে জানান তিনি।
খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শনে যান তজুমদ্দিন থানা পুলিশ।

 তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার কথা জানান, ওসি মো:মহব্বত খাঁন।

এমএসএম / এমএসএম

মনিরামপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এমপি গাজী এনামুল হক

চলনবিলে বিদ্যুৎপৃষ্টে খড় ব্যবসায়ীর মৃত্যু

লাকসামে মাদক বিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

মাদক, স্মার্টফোন আসক্তি, সামাজিক অবক্ষয়কে লাল কার্ড দেখিয়ে শপথ নিলেন দেবীগঞ্জে কয়েক শতাধিক শিক্ষার্থী

কুড়িগ্রামে ১১১ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

নাগেশ্বরীতে পুলিশের অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় প্যান্ট পিস জব্দ করেছে পুলিশ

তিন অর্থবছরেও নির্মাণ হয়নি কালভার্ট, দুর্ভোগে ৫ গ্রামের মানুষ

বরিশাল সদরে যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

ঘোড়াঘাটে ১,১৩৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নবীনগরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জন নিহত

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন

সার্ভিস কন্ট্রাক্টের নামে রেলের যন্ত্রাংশ সংকট, সেবা বিঘ্নিত!

চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাব নির্বাচনে মর্ত্তুজা-জাকারিয়া প্যানেলের জয়