ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

নবীনগরে ২০ মামলার আসামী মনেক ডাকাত গ্রেপ্তার


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৬-৩-২০২৫ বিকাল ৫:২৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের দুর্ধর্ষ ডাকাত আব্দুল মন্নাফ মিয়া ওরফে মনেক ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (১৫ মার্চ) রাতে উপজেলার বড়িকান্দি গ্রাম থেকে র‌্যাব-৯ তাকে গ্রেফতার করে তাকে নবীনগর থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহীদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, বড়িকান্দিতে বিয়েবাড়িতে গুলি চালানোর ঘটনায় আহত অলি মিয়ার স্ত্রী সেলিনা বেগমের করা মামলায় মনেক ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ মোট ২০টি মামলা চলমান। এরমধ্যে কিছু মামলায় তিনি জামিনে আছেন।

উল্লেখ্য: গত ৩ ফেব্রুয়ারি বড়িকান্দি গ্রামে এক বিয়ে বাড়িতে গুলি চালানোর ঘটনায় বাবা-ছেলেসহ চারজন আহত হন। এ ঘটনায় সেলিনা বেগম মনেক মিয়াসহ ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ১০-১২ জনকে আসামি করে নবীনগর থানায় মামলা দায়ের করেন।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন