মনোহরদীতে দুটি বিদেশী পিস্তল ও গুলিসহ দুইজন গ্রেপ্তার
নরসিংদীর মনোহরদীতে দুটি বিদেশী পিস্তল ও গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে এ তথ্য জানিয়েছেন নরসিংদীর পুলিশ সুপার মো: আব্দুল হান্নান।
এর আগে শনিবার রাত ৮টার দিকে মনোহরদী থানার একদুয়ারিয়া ইউনিয়নের চঙ্গভান্ডা সাকিনস্থ মুরগী বাজারের পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, নরসিংদীর শিবপুর থানার আশ্রাবপুর এলাকার মন্তাজ উদ্দিন প্রধান এর ছেলে মো: মামুন প্রধান (৩৬) ও আশ্রাফপুর (চাকবাড়ী) এলাকার মৃত দেলোয়ার হোসেন খান এর ছেলে আজিম খান (২৫)।
পুলিশ সুপার জানান, শনিবার রাতে অবৈধ অস্ত্র ও গুলি বিক্রির উদ্দেশ্যে দুই যুবক মনোহরদীর চঙ্গভান্ডাস্থ মুরগী বাজারের পূর্ব পাশে অপেক্ষা করছে এমন গোপন তথ্য পায় পুলিশ। পরে থানা পুলিশ সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে মো: মামুন প্রধান ও আজিম খান নামের দুইজনকে একটি রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেলসহ আটক করে। এ সময় তাদের তল্লাশী করে তাদের হেফাজতে রাখা ম্যাগজিনসহ একটি সিলভার রংয়ের কাঠের বাটযুক্ত বিদেশী পিস্তল ও একটি কালো রং করা কাঠের বাটযুক্ত ম্যাগজিন সহ বিদেশী পিস্তল এবং ২ রাউন্ড গুলি জব্দ করা হয়। এ ঘটনায় থানায় মামলার পর আসামীদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ