ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

বিকাশ এর ফেসবুক পেইজের লাইভ থেকে সেরা ব্র্যান্ডগুলোতে ঈদ কেনাকাটার সুযোগ


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৭-৩-২০২৫ দুপুর ২:১৬

ঈদকে সামনে রেখে জনপ্রিয় সব ব্র্যান্ডশপ থেকে গ্রাহকের কেনাকাটা আরও সহজ করতে ফেসবুক-ভিত্তিক লাইভ থেকে শপিং করার সুযোগ করে দিচ্ছে বিকাশ। বিকাশ এর অফিসিয়াল ফেসবুক পেইজ, বিকাশ ফর বিজনেস ও সংশ্লিষ্ট মার্চেন্টদের পেইজ থেকে লাইভ চলাকালীন গ্রাহকরা লা রিভ, সারা লাইফস্টাইল, সেইলর, র নেশন, ফেব্রিলাইফ ও সেলাই এর মতো জনপ্রিয় ব্র্যান্ডগুলোতে কেনাকাটা করে মার্চেন্টভেদে পেতে পারেন ৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট/ক্যাশব্যাক। শুধু তাই নয়, এই লাইভ সেশনগুলো থেকে গ্রাহকরা বিভিন্ন ব্র্যান্ডের ঈদ কালেকশনগুলো সম্পর্কেও ধারণা নিতে পারছেন।

লাইভ চলাকালীন গ্রাহকরা সরাসরি মার্চেন্টদের ফেসবুক অথবা ওয়েবসাইট ভিজিট করে পণ্য অর্ডার করতে পারছেন। পাশাপাশি, আউটলেট থেকে কেনার ক্ষেত্রে বিকাশ পেমেন্ট করার সময় ‘R1’ কুপন যোগ করে গ্রাহকরা পেতে পারেন ৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট।

এই ক্যাম্পেইনের অধীনে প্রতিদিন লাইভ সেশন হচ্ছে এসব পেইজগুলোতে যেখানে জনপ্রিয় হোস্টরা ব্র্যান্ডগুলোর ঈদ কালেকশন তুলে ধরছেন। শুধু তাই নয়, গ্রাহকরা লাইভ সেশনটি বিভিন্ন গ্রুপে, পেইজে বা প্রোফাইলে শেয়ার করে জিতে নিতে পারেন উপহার। সবচেয়ে বেশি শেয়ারকারী বিজয়ী পাবেন মার্চেন্টের পক্ষ থেকে আকর্ষনীয় উপহার। লাইভ চলাকালীন সময়েই বিজয়ীর নাম ঘোষনা করা হবে। এছাড়াও, নির্দিষ্ট কিছু মার্চেন্টে গ্রাহকরা লাইভ শেয়ার করার স্ক্রিনশট দেখালে কেনাকাটায় পাচ্ছেন আরও বিশেষ ছাড়।

 

এমএসএম / এমএসএম

পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু

ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ

গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত

গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা

ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা

জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য ‌র‌্যালি

উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান

অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

বিএসটিআই'র অভিযান

উদ্যোক্তাদের মহা-মিলনমেলায় দেশের প্রথম ‘সুখের শহর হ্যাপিলি’র মহাপরিকল্পনা উন্মোচন