টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে দারুণ জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। তৃতীয় ম্যাচে জিতে সিরিজে ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড। আজ (বুধবার) চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের সামনে সিরিজ জেতার হাতছানি, কিউইদের জন্য সিরিজ বাঁচানোর।
মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এমন ম্যাচে টস জিতল নিউজিল্যান্ড। টস হেরে আগে ফিল্ডিংয়ে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে মাত্র ৬০ রানে গুঁটিয়ে দিয়ে ৭ উইকেটের বড় জয় তুলে নেয় টাইগাররা। দ্বিতীয় ম্যাচে ৪ রানে জয় পায় মাহমুদউল্লাহ রিয়াদের দল।
তৃতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ায় কিউইরা। আগে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১২৮ রান তুলে সফরকারীরা। পরে জয় পায় ৫২ রানের বড় ব্যবধানে। তাদের সামনে সুযোগ চতুর্থ ম্যাচ জিতে সিরিজে সমতা টানা। তখন পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি হবে অঘোষিত ফাইনাল।
আগের ম্যাচে হারলেও একাদশে বদল আনেনি বাংলাদেশ। কিউইদের দলে এসেছে দুই পরিবর্তন।
চতুর্থ ম্যাচে দুই দলের একাদশ :
বাংলাদেশ দল: মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), নুরুল হাসান (উইকেটকিপার), আফিফ হোসেন, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ।
নিউজিল্যান্ড দল: রচিন রবীন্দ্র, ফিন অ্যালেন, উইল ইয়াং, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটকিপার ), কলিন ডি গ্র্যান্ডহোম, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, কোল ম্যাকোনকি, এজাজ প্যাটেল, ব্লেয়ার টিকনার ও হামিশ বেনেট।
এমএসএম / এমএসএম
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ