ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

হুজি শহীদ হত্যা মামলার দুই আসামী একই ষ্টাইলে খুন


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ১৭-৩-২০২৫ দুপুর ৩:৪৫

আধিপত্য বিস্তার এবং চরমপন্থী কানেকশানে খুলনার দৌলতপুরের জ্বালানি তেল ব্যবসায়ী ও পাটশ্রমিক ঠিকাদার শহীদুল ইসলাম ওরফে হুজি শহীদ ২০১৫ সালে খুন হন। এ ঘটনায় শহীদের ছোট ভাই তৌহিদুজ্জামান তৌহিদ দৌলতপুর থানায় একটি হত্যা মামলা  দায়ের করেন। এ হত্যা মামলায় নিহত গোলাম রব্বানী টিপু ও শাহীনুর রহমান মাহীনসহ ২০ জনকে আসামী করা হয়।
এদিকে, হুজি শহীদ হত্যা মামলার অন্যতম দুই প্রধান আসামী খুলনা নগরীর ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপু এ বছরের ৯ই জানুয়ারী কক্সবাজারে এবং মামলার অপর একজন আসামী শাহীনুর রহমান শাহীন নগরীর বাগমারা এলাকায় গত ১৫ মার্চ দুবৃর্ত্তদের গুলিতে নিহত হন। যা এখন খুলনার টক অব দ্য টাউনে পরিনত হয়েছে। তবে পুলিশ গোলাম রব্বানী টিপু হত্যাকান্ডে হুজি শহীদের ভাইপোসহ তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। অন্যদিকে, শাহীনুর রহমান শাহীন হত্যাকান্ডে এখন পর্যন্ত কোন আসামী ধরা পড়েনি।

মামলা সূত্রে, শহীদুল ইসলাম ওরফে হুজি শহীদ হত্যাকান্ড: শহীদুল ইসলাম শহীদ ওরফে হুজি শহীদ ছিলেন একজন ঠিকাদার এবং তেল ব্যবসায়ী। ২০১৫ সালের ২৯শে অক্টোবর  বিকেল সোয়া ৪টার দিকে দৌলতপুর রেল স্টেশনের অদূরে খান ব্রাদার্স নামক পাট রপ্তানিকারক প্রতিষ্ঠানে কাজ সেরে নিজ প্রাইভেট কারে করে নগরীর পাবলায় নিজের বাড়িতে ফিরছিলেন। প্রাইভেটকারটি নগরীর দৌলতপুরের ইসলামী ব্যাংকের কাছে পৌঁছালে দুটি মোটরসাইকেলে এসে চারজন সশস্ত্র যুবক গাড়িটির গতিরোধ করেন। গাড়ির বাঁ—পাশের দরজায় ১১টি গুলি করেন তাঁরা। সন্ত্রাসীরা চলে গেলে শহীদকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরদিন ৩০ শে অক্টোবর রাতে নিহতের ছোট ভাই তৌহিদুজ্জামান ওরফে তৌহিদ বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা করেন। এ  হত্যা মামলায় নগরীর দেয়ানা উত্তরপাড়ার মো. গোলাম রব্বানী টিপু, একই এলাকার মো. বেনু মিয়া, অনি গাজী, মো. এনামুল কবির মাসুম, খালিশপুরের কাশিপুর এলাকার বাসিন্দা ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. সুলতান মাহমুদ পিন্টু, নূরনগরের বিশ্বাসবাড়ী এলাকার মো. আমানত, দৌলতপুরের পাবলা কেশবলাল রোড এলাকার মো. মিল্টন, দিঘলিয়া উপজেলার দেয়াড়া গ্রামের মারুফ ওরফে গরু মারুফ, পাবলা কারিগরপাড়ার মো. আসলাম ওরফে ট্যারা আসলাম, পাবলা রিফুজিপাড়ার রিফুজি মঈন, পাবলা কারিগরপাড়ার ফারুক ওরফে কিলার ফারুক, দিঘলিয়া উপজেলার সুগন্ধি গ্রামের মুন্না, ফুলতলা উপজেলার বুড়িয়ার ডাঙ্গা গ্রামের মো. এনামুল হক, কাশিপুরের শেখ সাবু, কাত্তির্ককূল এলাকার বড় শাহীন, বয়রায় রায়েরমহল এলাকার মো. বিটু, দৌলতপুর মধ্যডাঙ্গা এলাকার মো. মনিরুল, দিঘলিয়া উপজেলার ফরমাইশ খানা গ্রামের (সাহেবপাড়া) নাসিম, পাবলা তিন দোকানের মোড়ের মো. লাভলু ও দিঘলিয়া উপজেলার চন্দনি মহল গ্রামের শাহিনকে আসামি করে মামলা করা হয়। এ ছাড়া এজাহারে অজ্ঞাত পরিচয়ের আরো পাঁচ—সাতজনকে আসামি করা হয়।

পুলিশ সূত্রে, গোলাম রব্বানী টিপু ও শাহীনুর রহমান শাহীন হত্যাকান্ড: হুজি শহীদ ও টিপু একই এলাকার বাসিন্দা হওয়ায় তাদের মধ্যে আধিপত্য নিয়ে দ্বন্দ ছিল। এরই জেরে টিপুর নেতৃত্বে হুজি শহীদকে নৃশংস ভাবে হত্যা করা হয়। আর এ হত্যাকান্ডের প্রতিশোধ নিতে টিপুকে হত্যা করা হয়। অন্যদিকে, টিপু খুন হওয়ার পর শাহীনুর রহমান শাহীন বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকতেন। শাহীনকে দৌলতপুর থেকে ডেকে নগরীর বাগমারা এলাকায় নিয়ে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পুলিশ সূত্র আরো জানায়, গোলাম রব্বানী টিপু এবং শাহীনুর রহমান শাহীন একই ষ্টাইলে মাথায় গুলিবিদ্ধ হয়ে হত্যাকান্ডের শিকার হয়েছেন। টিপু এবং শাহীন চরমপন্থী নেতা ছিলেন। হুজি শহীদকে হত্যার পর তারা আওয়ামীলীগের রাজনীতি শুরু করেন। গোলাম রব্বানী টিপু খুলনা মহানগর সেচ্ছাসেবকলীগের সহসভাপতি এবং ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন। তবে টিপু নিহতের পর শাহীন দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। তবে হুজি শহীদ হত্যা মামলার অন্যতম দুই আসামী একই ষ্টাইলে নিহত হওয়ার বিষয়টি রহস্যজনক হওয়ায় পুলিশ ছায়া তদন্ত শুরু করেছে।
খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) সানোয়ার হোসেন মাসুম জানান, শনিবার (১৫ মার্চ) রাতে দুবৃর্ত্তরা গুলি করে শাহিনকে হত্যা করেছে। তার মাথায় গুলির দুটি চিহ্ন রয়েছে। তবে কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও পুলিশ জানাতে পারেনি। এ বিষয়ে অনুসন্ধান চলছে এবং আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরো বলেন এ বিষয়ে এখন পর্যন্ত কোন মামলা হয়নি।

এমএসএম / এমএসএম

দুই কিডনি নষ্ট, চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন শিশু সাফিয়ার

হাসিনা আসুক, তবে বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে’ : নিতাই রায় চৌধুরী

পঞ্চগড়ে আমন ধানে পোকার আক্রমণ, বাড়ছে উৎপাদন খরচ; লোকসানের শঙ্কায় কৃষক

চাঁদপুরে পিকআপভ্যান-ছয় চাকার গাড়ির সংঘর্ষ, তরুণ নিহত

শরণখোলায় গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে এজেন্ট ব্যাংক পরিচালক উধাও

প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড : ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত