ঢাকা শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

লোহাগাড়ায় জনস্বার্থে খাসজমি বন্দোবস্ত প্রক্রিয়া বাতিলের আবেদন


মোজাহিদ, লোহাগাড়া photo মোজাহিদ, লোহাগাড়া
প্রকাশিত: ১৭-৩-২০২৫ দুপুর ৪:১৭

চট্টগ্রামের লোহাগাড়ায় আওয়ামীলীগ নেতাকে বে-আইনীভাবে সরকারি খাস জমি বন্দোবস্ত দেয়ার অপচেষ্টার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন মোস্তফা গ্রুপ। ১৬ মার্চ রবিবার সন্ধ্যায় লোহাগাড়া বটতলি মোটরস্টেশনস্থ একটি রেস্তোঁরার হল রুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মোস্তফা গ্রুপের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন লিগ্যাল এডভাইজার  এডভোকেট ফারুক উদ্দিন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, উপজেলা সদর বটতলী স্টেশনস্থ মোস্তফা গ্রুপের মালিকানাধীন ভবনের পেছনে খাস জায়গা রয়েছে। বিভিন্ন অনৈতিক প্রভাব খাটিয়ে  আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন হীরুর পিতা গোলাম হোসেন বহুতল ভবন নির্মাণের জন্য সেই খাস জায়গা দীর্ঘ মেয়াদী বরাদ্দ পাওয়ার জন্য সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে।  সরকারি কিছু অসাধু কর্মচারী ও কর্মকর্তা যুগসাজশে উক্ত খাস জমি বন্দোবস্ত দেয়ার চেষ্টা চালাচ্ছেন। এই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে আপত্তিও জানানো হয়েছে। উক্ত জায়গার উপর স্থাপনা নির্মাণ করা হলে পানি চলাচলে প্রতিবন্ধকতাসহ নানা জনদূর্ভোগ দেখা দিবে। তাই জনস্বার্থে উক্ত জায়গার বন্দোবস্তি প্রক্রিয়া বাতিলের আবেদন জানাচ্ছি।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান জানান, খাস জায়গাটি তদন্ত সাপেক্ষে উর্ধতন কর্তৃপক্ষের কাছে যথাযথ প্রতিবেদন দেয়া হয়েছে। তবে খাস জায়গা বন্দোবস্তী দেয়ার বিষয়টি জেলা প্রশাসক দেখবেন। কেউ যদি বন্দোবস্তী'র  আবেদনের বিরুদ্ধে আপত্তি জানান সেটি জেলাপ্রশাসক মহোদয় বিবেচনায় নিবেন। এসময় উপস্থিত ছিলেন- মোস্তফা গ্রুপের লোহাগাড়ার ম্যানেজার আব্দুস সালাম, সৌদিয়া পরিবহনের লোহাগাড়ার জিএম আজিজুর রহমান প্রমূখ।

এমএসএম / এমএসএম

ডেঙ্গু প্রতিরোধে বাগেরহাট সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজে আলোচনা সভা

আবারও ব্রহ্মপুত্রের ডানতীর রক্ষা বাঁধে ভাঙন জরুরী মেরামত কাজে অনিয়মের অভিযোগ

বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে অভয়নগরে সচেতনতামূলক কর্মশালা

নবীনগরের বাঙ্গরা বাজারে উচ্ছেদ অভিযান: একপক্ষের স্থাপনা ভাঙার অভিযোগ, নেপথ্যে ইন্ধনের গুঞ্জন

‎কুমিল্লায় জুলাই শহীদ মাসুম মিয়ার কবর জিয়ারত করলেন জামায়াত নেতৃবৃন্দ

আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গৃহবধূর পা বিচ্ছিন্ন, আশঙ্কাজনক অবস্থায় রামেক হাসপাতালে ভর্তি

মিরসরাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে অনিয়মের অভিযোগ

ভ্রাম্যমাণ আদালতের অভিযান তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা

দাউদকান্দি নিসচার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

গ্যারেজ লুট মামলায় বহিষ্কৃত ছাত্রদল নেতা সামিরের তথ্যে মিলল ৫ অটোরিকশা

রাজনগরে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে বন্যাকবলিতদের মাঝে ত্রাণ বিতরণ

ইকনের পাশে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন

নরসিংদীতে ২১ কেজি গাঁজাসহ ভুয়া বিজিবি সদস্য আটক