টেকনাফে নৌবাহিনীর অভিযানে অস্ত্রসহ জাহাঙ্গির নামে একজন আটক
কক্সবাজারের টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্রসহ জাহাঙ্গির নামের একজনকে গ্রেফতার করেছে।
সোমবার (১৭ মার্চ) দুপুরে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার লে. শাহরিয়ার নিশাত।তিনি জানান- গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হ্নীলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের লেদা টাওয়ার এলাকায় শীর্ষ অস্ত্র ও মাদক ব্যবসায়ী সন্ত্রাসী জাহাঙ্গির এর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার পুরো বাড়ি তল্লাশি চালিয়ে ১ টি আগ্নেয়াস্ত্র, ৩ তাজা গোলা, ৪টি দেশীয় ধারালো অস্ত্র ও ২ টি মোবাইল উদ্ধার সহ তাকে আটক করা হয়। আটক জাহাঙ্গির (৪৮) হ্নীলা ইউপির লেদা এলাকার মীর কাসেম এর ছেলে।
নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার আরো জানান -উক্ত আসামি দীর্ঘ দিন যাবত বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। উক্ত আসামিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
এমএসএম / এমএসএম
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা