ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

চোরাই মোটরসাইকেল উদ্ধার, ইউপি সদস্য সহ ২ জন আটক


জামিউল হক জামিল photo জামিউল হক জামিল
প্রকাশিত: ১৭-৩-২০২৫ বিকাল ৫:৫২

জামালপুরের বকশীগঞ্জে দুটি চোরাই মোটর সাইকেল সহ ইউপি সদস্য ও তার সহযোগীকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (১৭ মার্চ) ভোরে বকশীগঞ্জ সদর ইউনিয়নের সূর্যনগর পশ্চিম পাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে দুটি চোরাই মোটর সাইকেল উদ্ধার করে পুলিশ। 
আটককৃতরা হলেন বকশীগঞ্জ সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাশর সর্দার ও সূর্যনগর পশ্চিম পাড়া গ্রামের মতি মিয়ার ছেলে নুহু মিয়া (২৮)। 
বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধারে পুলিশ সূর্যনগর পশ্চিম পাড়া গ্রামে অভিযান পরিচালনা করেন। এসময় মতি মিয়ার ছেলে নুহু মিয়ার বাড়ি থেকে দুটি চোরাই মোটর সাইকেল পাওয়া যায়। 
এঘটনায় একই গ্রামের ইউপি সদস্য বাশর সর্দার ও নুহু মিয়াকে আটক করা হয়। দুপুরে আটককৃতদের জামালপুর আদালতে প্রেরণ করা হয়। 

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়