পাবনায় অবৈধ ইট ভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন
পাবনায় পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন অভিযান চালিয়ে অনুমোদন না থাকায় একটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে। সোমবার (১৭মার্চ) পাবনা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পাবনা সদর উপজেলার চর বলরামপুর এলাকায় এসআরবি ব্রিকস নামের ইট ভাটায় অভিযান চালায়।
ইট ভাটাটির অনুমোদন না থাকায় সেটি ভ্রাম্যমান আদালতের বিচারক পাবনা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেনের নির্দেশে গুড়িয়ে দেওয়া হয়।
অভিযানের শুরুতে এলাকাবাসীর তোপের মুখে অভিযান পরিচালনা করতে বেক পেতে হয় । পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।
অভিযানে পরিবেশ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক আব্দুল গফুর, পুলিশ,র্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক আব্দুল গফুর বলেন, সারাদেশে ইটভাটার বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। তার প্রেক্ষিতে আমরা নিয়মিতই ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছি। আমাদের এই অভিযান চলমান থাকবে।
এমএসএম / এমএসএম
পাঁচবিবিতে র্যাব পরিচয়ে গরু ব্যবসায়ীর ১ লাখ টাকা ছিনতাই
যশোরে প্রাইভেট কারে ডিবির অভিযান, ৬ হাজার ইয়াবাসহ ব্যবসায়ী আটক
কুড়িগ্রামে মধ্যরাতে শিলাবৃষ্টি: আমন ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা কৃষকদের
কুড়িগ্রামে বশির হত্যা মামলার চার্জশিট থেকে ৬ আসামি বাদ: বাদীর মানববন্ধন ও স্মারকলিপি
বেনাপোল বন্দরে প্রতি বৃহস্পতিবার শুল্ক ফাঁকিবাজদের ‘ঈদ আনন্দ’
ফোঁটার ছোঁয়ায় অটুট হোক ভাই-বোনের বন্ধন, ঘরে ঘরে আজ ভাইফোঁটার উৎসব
চাঁদপুরে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯, আটক ৩৭ কিশোর
শেরপুরে ডিসি অফিসের ছাদে স্থাপন করা হয়েছে সোলার প্যানেল: উৎপাদিত বিদ্যুৎ সংযুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে
ধামইরহাটে বিজিবি'র অভিযানে নেশাজাতীয় ট্যাপেন্টাডল ও মোটরসাইকেল সহ ১জন আটক
নতুন বীজ আলু চালানে গত বছরের বীজ আলু
পিরোজপুরে ছাত্রী ও শিক্ষিকাকে যৌন নিপীড়নের অভিযোগে দুই শিক্ষক সাময়িক বরখাস্ত
কুড়িগ্রামে দেশি ছাগলের একসঙ্গে পাঁচ ছানার জন্ম, এলাকায় চাঞ্চল্য