ঢাকা শুক্রবার, ১৫ মে, ২০২৬

প্রকল্পের টাকা লুটপাটের অভিযোগে প্রাণিসম্পদ কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন


তাপস কুমার রায়, তারাগঞ্জ photo তাপস কুমার রায়, তারাগঞ্জ
প্রকাশিত: ১৮-৩-২০২৫ দুপুর ৪:১

প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) টাকা আত্মসাতের অভিযোগে রংপুরের তারাগঞ্জ উপজেলা কর্মকর্তা কেএম ইফতেখারুলের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে প্রকল্পের উপকারভোগী পিজি গ্রুপের সদস্যরা। তাকে অপসারণে ৪৮ ঘন্টার সময় দেন তারা।

মঙ্গলবার দুপুরে উপজেলা কমপ্লেক্সের সামনে তারা মানববন্ধন করেন। এতে অংশ নেন প্রকল্পের উপকারভোগী পিজি গ্রুপ ও ডেইরি এন্ড ফ্যাটেনিং এসোসিয়েশনের সদস্য ও স্থানীয় খামারীরা।

এ সময় তারা অভিযোগ করেন, উপকারভোগী পিজি গ্রুপের সদস্যদের সভা ও প্রশিক্ষনে খাবার ও ভাতার টাকা আত্মসাত,নিজেদের পছন্দের লোকদের প্রশিক্ষন দেন প্রাণিসম্পদ কর্মকর্তাকে ইফতেখারুল ইসলাম। এছাড়া উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরের গাছ অবৈধভাবে বিক্রি করেন তিনি।

পিজি গ্রুপের (প্রডিউসার গ্রুপ) সদস্য সাবিনা ইয়াসমিন বলেন, সরকারি বরাদ্দ নেই বলে জানিয়ে সদস্যদের জন্য বরাদ্দকৃত টাকা আত্মসাত করেছেন তিনি। আগে প্রশিক্ষন ও নিয়মিত সভা হলেও কয়েকমাস যাবত হচ্ছেনা।

উপজেলা ডেইরি এন্ড ফ্যাটেনিং অ্যাসোসিয়েশনের সভাপতি ইমদাদুল হক বলেন, এ কর্মকর্তা যোগদান করার পর থেকেই নানা রকম দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। তার স্বেচ্ছাচারিতার প্রতিবাদ করতে গেলে তিনি কারো কথা কানে নেন না। যারা খামার ও গরু পালনের সাথে যুক্ত নন এমন ব্যক্তিদেরকে প্রশিক্ষণ দেন। ৪৮ ঘণ্টার মধ্যে তাকে অপসারণ করা না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। 

এর আগে অনুমতি ছাড়াই প্রাণিসম্পদ কার্যালয় চত্বরের প্রায় ০৮টি গাছ কাটার ঘটনায় সকালের সময় পএিকা সংবাদ প্রকাশিত হয়। 

এমএসএম / এমএসএম

বাগেরহাট পৌর শহরে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই নিহত

মনোহরগঞ্জ সন্তান ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী

আত্রাইয়ে ট্রাক্টরের মাটি পরিবহনে রাস্তার বেহাল দশা: বোরো ধান নিয়ে বিপাকে কৃষক

তাড়াশে মাঠের ধান ঘরে তুলতে কৃষকের চরম দুর্ভোগ- রাস্তা তো নয় যেন পাকের জমি

চন্দনাইশে পৈতৃক ভিটায় ঘর করতে গিয়ে প্রতিবেশীর হামলার শিকার,আহত-৩

খালিয়াজুরীতে স্লীলতাহানির অভিযোগে থানায় মামলা

নেত্রকোণার মদনে গভীর রাতে ২০ টন সরকারি চাউলসহ ১টি ট্রাক আটক করেছে প্রশাসন

ঈদে আসছে রাণীশংকৈলের সেরা ২৫ মনের কালাবাবু, দাম ১০ লাখ মাত্র

ধোপাদহে রক্তাক্ত হামলা:রহিম সিকদারকে কুপিয়ে আহত, ঢাকায় প্রেরণ

দৃষ্টান্তমূলক সেবায় আইজিপি পদক পেলেন নেত্রকোণা মডেল থানার ওসি আল মামুন সরকার

কাপাসিয়ায় ৫ খুন: পদ্মা সেতু থেকে ঝাঁপ দিয়ে ঘাতক ফোরকানের ‘আত্মহত্যা’, মোবাইল উদ্ধার

নাগরপুরে ১৫ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

‎নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি, কুতুবদিয়া উপকূলে চলছে মাছ ধরার মহোৎসব