ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

পাইকগাছায় মকতবের শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে গণধোলাই দিয়ে থানায় সোপর্দ


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ১৮-৩-২০২৫ দুপুর ৩:২৭
খুলনার পাইকগাছায় মকতবের শিশুকে যৌন নিপীড়ণ করার অভিযোগে মকতবের হুজুর 
মাওলানা আবুল কাসেম শেখ (৫৫)কে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। কথিত ওই মাওলানা আবুল কাসেম শেখ (৫৫) কপিলমুনি ইউপির কাশিমনগর গ্রামের মৃত তফেল উদ্দীনের ছেলে।এই ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ৭ টার দিকে পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউপির কাশিমনগরে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কপিলমুনি ইউপির কাসিমনগর সরদার পাড়া জামে মসজিদের ইসলামী ফাউন্ডেশনের মকতবের হুজুর মাওলানা আবুল কাসেম শেখ (৫৫) মকতবে ছেলে মেয়েদের পাঠদান করান। ঘটনার দিন অন্যান্য শিশুদেরব ছুটিন দিয়ে  হাতের লেখা শিখানোর জন্য  ৯ বছরের শিশু ভিকটিমকে রেখে দেন।  ভিকটিম জানান, তাকে  নানা ভাবে যৌন হয়রানি করা হয়েছে। তার ভাষায় হুজুর ছোট্ট শিশুর সাথে যা করেছে তা ক্ষমার অযোগ্য। সে তার পরিবারকে বিষয়টি জানালে, পরিবারের লোকেরা থানায় যেয়ে মামলা করেন। এদিকে হুজুরের কাছে জিজ্ঞাসা বাদের সময় তিনি বলেন, আমি জামায়াতের কর্মী ও রোকন প্রার্থী। কপিলমুনি ইউনিয়ন জামায়তের  কমিটিতে আছি। জামায়তের কপিলমুনি ইউনিয়ন আমির রবিউল ইসলাম বলেন, সে জামায়তের কোন পদে নেই। সে জামায়াতের  লোকদের সাথে মিশে থাকে। এজন্য জামায়ত সম্পর্কে তার ধারনা আছে। থানা অফিসার ইনচার্জ সবজেল হোসেন জানান,থানায় মামলা হয়েছে। আসামীকে আইনে প্রক্রিয়ায় জেল হাজতে পাঠানো হয়েছে। 

এমএসএম / এমএসএম

পাঁচবিবিতে র‍্যাব পরিচয়ে গরু ব্যবসায়ীর ১ লাখ টাকা ছিনতাই

যশোরে প্রাইভেট কারে ডিবির অভিযান, ৬ হাজার ইয়াবাসহ ব্যবসায়ী আটক

কুড়িগ্রামে মধ্যরাতে শিলাবৃষ্টি: আমন ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা কৃষকদের

কুড়িগ্রামে বশির হত্যা মামলার চার্জশিট থেকে ৬ আসামি বাদ: বাদীর মানববন্ধন ও স্মারকলিপি

বেনাপোল বন্দরে প্রতি বৃহস্পতিবার শুল্ক ফাঁকিবাজদের ‘ঈদ আনন্দ’

ফোঁটার ছোঁয়ায় অটুট হোক ভাই-বোনের বন্ধন, ঘরে ঘরে আজ ভাইফোঁটার উৎসব

চাঁদপুরে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯, আটক ৩৭ কিশোর

শেরপুরে ডিসি অফিসের ছাদে স্থাপন করা হয়েছে সোলার প্যানেল: উৎপাদিত বিদ্যুৎ সংযুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে

ধামইরহাটে বিজিবি'র অভিযানে নেশাজাতীয় ট্যাপেন্টাডল ও মোটরসাইকেল সহ ১জন আটক

নতুন বীজ আলু চালানে গত বছরের বীজ আলু

পিরোজপুরে ছাত্রী ও শিক্ষিকাকে যৌন নিপীড়নের অভিযোগে দুই শিক্ষক সাময়িক বরখাস্ত

কুড়িগ্রামে দেশি ছাগলের একসঙ্গে পাঁচ ছানার জন্ম, এলাকায় চাঞ্চল্য

গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক