ঠাকুরগাঁওয়ে পরিচ্ছন্ন হাসপাতালের স্বপ্ন : মাসে মাসে চলবে অভিযান
ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, রোগী ও রোগীর স্বজনদের মধ্যে হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রেড ক্রিসেন্ট সোসাইটি, বিডি ক্লিন ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে হাসপাতাল চত্বরে এই পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়।
অভিযানে অংশ নেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইশরাত ফারজানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহিন, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুজ্জামান, পৌর নির্বাহী কর্মকর্তা মো: মজিবর রহমান, হাসপাতালের সহকারী পরিচালক জয়ন্ত কুমার সাহা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ আরও অনেকে।
জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, "২৫০ শয্যা জেনারেল হাসপাতালকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাই আমাদের মূল লক্ষ্য। এখানে আসা রোগীরা যেন স্বস্তিদায়ক পরিবেশে থাকতে পারেন, সেদিকে আমরা নজর দিচ্ছি। এখন থেকে প্রতি মাসে নিয়মিতভাবে এই পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে বলে জানান কর্মকর্তারা।"
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’