ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

ডেমরায় বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-৩-২০২৫ দুপুর ১১:৪৫

রাজধানীর ডেমরায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক ওবায়দুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ছেলে লাবিব রুতর আহত হয়েছে। 
মঙ্গলবার (১৮ মার্চ) সকাল সারে ৭টার দিকে ডেমরা মীরপাড়া সিএনজি পাম্পের সামনে ঘটনাটি ঘটে। মুমূর্ষ অবস্থায় পথচারীরা ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ নিয়ে আসলে চিকিৎসক সকাল পৌনে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
ওবাইদুল ইসলামের ভাই আতিকুল ইসলাম মুন্সি বলেন, তার ভাই পেশায় ব্যবসায়ী। তাদের বাসা যাত্রাবাড়ি দক্ষিন মাতুয়াইল মুন্সিবাড়ি এলাকায়। বাবার নাম আব্দুর রব মুন্সি। আহত ছেলে লাবিব মাতুইয়াল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্র। সে হাসপাতালে চিকিৎসাধীন আছে। তার অবন্থা আশংকাজনক।
পথচারী জীবন বলেন, সকালে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন ওই ব্যক্তি। এ সময় অসিম পরিবহনের একটি বাস সামনে থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে যায় দুজন। দেখতে পেয়ে তাদেরকে প্রথম একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ওবায়দুল নামের ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মারা যায়। ঘটনার পরপরই সেখানে থাকা সার্জেন্ট পুলিশ বাসটিকে জব্দ করে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। মৃত ব্যক্তির ছেলে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি আছে।

Aminur / Aminur

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন