ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

শালিখায় বিস্তীর্ণ মাঠ জুড়ে সবুজের সমারোহ


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ১৮-৩-২০২৫ দুপুর ১:১১

মাগুরার শালিখায় বিস্তীর্ণ ফসলের মাঠ গুলোতে এখন সবুজের সমারোহ। মাঠের পর মাঠ জুড়ে নজর কাড়ছে বোরোধান ক্ষেত। মাঠে মাঠে হাওয়ায় দুলছে ধান গাছের সবুজ পাতা। প্রতিটি মাঠ এখন কৃষকের সবুজ স্বপ্নে ছেয়ে গেছে। আবহাওয়া ভাল থাকলে ইরি-বোরো ধানের বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন উপজেলার ৭টি ইউনিয়নের কৃষকেরা। 

উপজেলা কৃষি অফিস জানাই, চলতি বোরো মৌসুমে ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৩ হাজার ৫ শ ৭০ হেক্টর। চাষাবাদ হয়েছে ১৩ হাজার ৫ শ ৭৫ হেক্টর যা লক্ষ মাত্রা থেকে ৫ হেক্টর বেশি জমিতে ধান চাষ হয়েছে।

আবহাওয়া অনুকূলে থাকাসহ সঠিক সময়ে চারা লাগানো থেকে শুরু করে সেচ দেওয়া ও সার সংকট না থাকায় ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। তবে এর মধ্যে হালকা বৃষ্টি হলে ধানের রোগ-বালাই অনেকটাই কমে যাবে এমনটা ধারণা করা হচ্ছে।

উপজেলার শতখালী ইউনিয়নের কাতলী গ্রামের কৃষক মোঃ শের আলী বিশ্বাস বলেন, এবছর আমি প্রায় ৬ বিঘা জমিতে বোরো চাষ করেছি, প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে বিগত বছরের তুলনায় এবার ভালো ফলন পাব।

আড়পাড়া ইউনিয়নের চুকিনগর গ্রামের কৃষক শ্রীপতি বিশ্বাস বলেন, এরার ২ বিঘা জমিতে ধান চাষ করেছি। কৃষি অফিসের পরামর্শ নিয়ে নিয়মিত পরিচর্যা করাই ধানও ভালো হয়েছে। আশা করি এবার ভালো দাম পাওয়া যাবে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আলমগীর হোসেন জানান, চলতি মৌসুমে শুরু থেকে কৃষকদের চাষাবাদে সঠিক পরামর্শ দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে এ বছরে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

এমএসএম / এমএসএম

ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল