ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

নাঙ্গলকোটে উন্মুক্ত জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ৮-৯-২০২১ দুপুর ৪:৩৪

কুমিল্লার নাঙ্গলকোটে বুধবার (৮ সেপ্টেম্বর) উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উন্মুক্ত জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করা হয়েছে। উপজেলা ভূমি অফিসের পুকুরে মৎস্য পোনা অবমুক্তকরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লামইয় সাইফুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল হক, লাকসাম উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী, নাঙ্গলকোট মৎস্য কর্মকর্তা গোলাম মোস্তফা, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা প্রিতম চৌধুরী। অনুষ্ঠানে সহযোগিতা করেন- অফিস সহকারী মো. নুরুল আমিন, মো সুজন প্রমুখ।

নাঙ্গলকোটে থানা পুকুর, ভূমি অফিসের পুকুর, চান্দপুর আবাসনের পুকুর, নাওগোদা এতিমখানার পুকুর, দৌলখাঁড় ভূমি অফিসের পুকুর, নারাচৌ পুুকুর, মান্নারা পূর্ব পাড়া জামে মসজিদের পুকুর, ঢালুয়া ভূমি অফিসের পুকুর, বিষ্ণুপুর মসজিদের পুকুর, মৌকরা মাদ্রাসার পুকুর ‍এবং চারিতুপা মৎস্য অভয়াশ্রামে ১০-১৫ সে.মি সাইজের ৪৮০ কেজি রুই, কাতলা, মৃগেল ও কালিবাউস মাছের পোনা অবমুক্ত করা হয়। 

এমএসএম / জামান

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন

বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬

লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা