ঢাকা মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

কাপ্তাইয়ে বিএনপির দু’পক্ষের মারামারিতে আহত ৩


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ১৮-৩-২০২৫ দুপুর ১:২২

রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নে ইফতার মাহফিল আয়োজন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় বিএনপির দু’পক্ষের মধ্যে মারামারিতে তিন নেতাকর্মী আহতের খবর পাওয়া গেছে। গত সোমবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার রাইখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজনের উদ্দেশ্যে এক প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়। সভায় রাইখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাশেম ও উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হাসান চৌধুরী ওরফে রক্সির অনুসারী নেতাকর্মীদের মধ্যে মারামারি ঘটে।

মারামারির ঘটনায় আহত তিনজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- মো. মান্নান (৩০), মো. ওবায়দুল (৪০) ও মো. শুক্কুর (৪০)। তাদের কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এরমধ্যে একজনের মাথা ফেটে গেছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ বলেন, ‘ইফতার মাহফিল আয়োজনকে কেন্দ্র করে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে হাতাহাতির ঘটনা ঘটেছে বলে শুনেছি। তেমন বড় কিছু নয়। আমি ঘটনাস্থলে ছিলাম না। একজনকে হাসপাতালে এনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে শুনেছি।’

চন্দ্রঘোনা থানার ওসি (তদন্ত) ইমরুল আহমেদ বলেন, ‘তাদের মধ্যে একটা ছোটখাটো ঘটনা ঘটেছিল। পরে আমরা সেখানে গেছিলাম। তারা বলেছে যেহেতু নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে ঘটনা, আমরা নিজেরাই সমাধান করে ফেলব। আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। আহতের খবর পাইনি।’

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. ক্লিনটন জানিয়েছেন, ‘সন্ধ্যার দিকে তিনজনকে হাসপাতালে আনা হয়েছে। আমরা তিনজনকেই প্রাথমিক চিকিৎসা দিয়েছি। এরমধ্যে একজনের মাথায় ফেটে গেছে।’

এমএসএম / এমএসএম

সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা

নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন

মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার