ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কর্ণফুলী শাখার উদ্যোগে ইফতার মাহফিল


মুহাম্মদ আয়াজ, কর্ণফুলী  photo মুহাম্মদ আয়াজ, কর্ণফুলী
প্রকাশিত: ১৮-৩-২০২৫ দুপুর ২:২৭

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কর্ণফুলী শাখার উদ্যোগে  ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

(১৭" মার্চ) সোমবার বিকালে উপজেলার মইজ্জ্যারটেক আল মদিনা রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কর্ণফুলী উপজেলা সভাপতি ইঞ্জিনিয়ার মুহাম্মদ আব্দুল কাদের এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আবছার রনির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক জাফর ইকবাল বলেন,মানবাধিকার রক্ষায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সমাজের অসহায় ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সবসময় মানবতার কল্যাণে কাজ করে যাবে।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চরপাথরঘাটা ইউনিয়নের সভাপতি মুসা সিকদার বলেন,ইসলাম শান্তির ধর্ম, আর মানবসেবাই হচ্ছে সবচেয়ে বড় ইবাদত। আমাদের সবার উচিত সমাজের দুস্থ ও দরিদ্র মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং তাদের পাশে দাঁড়ানো।

অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে আরও বক্তব্য রাখেন জামায়াত নেতা মোঃ ইকবাল, বিএনপি নেতা আব্দুল আজিজ, সাংবাদিক নুরুল আমিন মিন্টু, সাংবাদিক মোহাঃ সেলিম নূর, বিএনপি নেতা শামসুল হক খোকা ও জামায়াত নেতা ওসমান গণী সহ অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শেষে হাজী ছফেয়া শুক্কুর মোহাম্মদীয়া সুন্নীয়া হেফজ ও এতিমখানা মাদ্রাসার প্রধান শিক্ষক মৌলানা আবু সৈয়দ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এ সময় দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়