টেকনাফে আপত্তি জানিয়ে মুছে ফেলা হলো ‘জেন্ডার সমতা’ গ্রাফিটি
কক্সবাজারের টেকনাফে উপজেলা পরিষদের দেয়ালে ‘জেন্ডার সমতা’ নামের একটি গ্রাফিতি আপত্তি জানিয়ে মুছে ফেলতে দেখা গেছে।মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে উক্ত দেয়ালিকার আপত্তি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিতে দেখা যায় কয়েকজনকে।
রোবায়েত হোছাইন নামের এক ফেসবুক অ্যকাউন্ট থেকে পোস্ট করে লিখেন- ”টেকনাফ উপজেলার দেওয়ালিকা থেকে আধা ঘন্টার মধ্যে যদি এটা সড়ানো না হয় তাহলে আলেম সমাজকে আপনাদের মাথার উপর ভেঙে দিব, ইনশাআল্লাহ।”পরে ৩০ মিনিটের মধ্যে তিনি আরেকটি পোস্টে জানান, ‘সরানো হচ্ছে দেওয়ালিকাটি। ইসলাম ও সমাজ রক্ষার বিষয়ে ছাত্ররা বদ্ধপরিকর’।
এছাড়া জুবাইর আজিজ নামের এক ফেসবুক ব্যবহারকারী তাঁর অ্যাকাউন্টে লিখেন ‘”ছাত্রদের তোপের মুখে পড়ে বিতর্কিত গ্রাফিতিটি সরিয়ে নিতে বাধ্য হল কর্তৃপক্ষ। ধন্যবাদ ছাত্র ভাইদের।”
এই বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শেখ এহসান উদ্দিন বলেন, “সেভ দ্য চিলড্রেন নামে এক সংস্থা থেকে এই গ্রাফিতিটি করেছিলো, ছাত্ররা প্রতিক্রিয়া দেখিয়েছে শুনেছি। ওরা ভুল বুঝেছে, জেন্ডার সমতা মানে তারা মনে করেছে সমকামিতা, জেন্ডার সমতার অর্থ বুঝেনাই, না বুঝে ১০-১২ জন অ্যাটাক করে এটা মুছে দিয়েছে, এইটুকু শুনেছি, বিষয়টি খতিয়ে দেখছি।”
তবে এবিষয়ে এখনো বেসরকারি উন্নয়ন সংস্থা সেভ দ্যা চিলড্রেন এর বক্তব্য পাওয়া যায়নি। আমরা তাদের বক্তব্য নেয়ার চেষ্টা করছি।
এমএসএম / এমএসএম
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা