ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

কৃষিবিদ মোঃ শহিদুল ইসলাম ফাহিম

শেখ হাসিনার আস্থাভাজন আমলাদের অপসারণ না হলে দেশ গভীর সংকটে দিকে পতিত হবে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-৩-২০২৫ দুপুর ১২:১৬

আজ ১৮ মার্চ রোজ মঙ্গলবার বেলা ১২ টায় ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীদের ব্যানারে মুজিব শতবর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব এমদাদ উল্লাহ মিয়ান এর অপসারণ ও শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি করেন।
উক্ত অবস্থান কর্মসূচি সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন কৃষি উদ্যোক্তা ও রাজনীতিবিদ কৃষিবিদ মোঃ শহিদুল ইসলাম ফাহিম।

বক্তব্যে কৃষিবিদ শহিদুল ইসলাম ফাহিম বলেন, ৫ আগস্ট শেখ হাসিনা জনতার তোলের মুখে দেশ থেকে পালিয়েছে। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও তার আস্থাভাজন আমলারা এখনও সচিবালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করেছে। কোনো নিয়ম মেনে শেখ হাসিনা দেশ ছেড়ে পালায় নায়। অথচ শেখ হাসিনার এই আস্থাভাজন আমলাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নানান নিয়মের বেড়াজাল। নানান অদৃশ্য শক্তি তাদের জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে যায়। কৃষি মন্ত্রণালয় খুবই গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয়। অথচ এই মন্ত্রণালয়ের বর্তমান সচিব এমদাদ উল্লাহ মিয়ান যিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা এবং মুজিব শতবর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব। কতটুকু আস্থাভাজন হলে শেখ হাসিনা তার বাবার শতবর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব করেন ভাববার বিষয়। এই এমদাদ উল্লাহ মিয়ানের নেতৃত্বে মুজিব শতবর্ষ উদযাপনের নামে দেশে এক দুর্নীতির মহাযজ্ঞ হয়েছে। সরকারি শত শত কোটি টাকা লোপাট করে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে।

বক্তব্যে আরো বলেন, কৃষি বাংলাদেশ প্রান। এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের অধীনে পুরো কৃষি সেক্টর। অথচ এক ফ্যাসিবাদ সচিবের অধীনে এই কৃষি সেক্টর ধ্বংসের দ্বারপ্রান্তে। সার সংকট, বীজ সংকট  সৃষ্টি করার চক্রান্ত করে দেশে খাদ্য সংকটের দিকে ধাবিত করবে এই ফ্যাসিবাদী চক্র। এমদাদ উল্লাহ মিয়ানের নিয়োগ দেয়া খামারবাড়ির মহাপরিচালক সাইফুল আলম ৪ আগস্ট রাজ্জাক-নাসিমের নেতৃত্বাধীন শিক্ষার্থীদের বিরুদ্ধে শান্তি মিছিলে অংশগ্রহণ করেন। এছাড়াও ফ্যাসিবাদের দোসরদের কৃষি সেক্টরের বিভিন্ন জায়গায় পদায়ন করা হয়। ছাত্র জনতা এমদাদ উল্লাহ মিয়ান সহ সকল ফ্যাসিবাদী আমলাদের দ্রুত অপসারণ দেখতে চায়। অন্যথায় এই ফ্যাসিবাদের পতনের জন্য আবার যদি দেশে ৫ আগস্ট দরকার হয় তাহলে তার জন্য ছাত্রজনতা প্রস্তুত আছে।

উক্ত অবস্থান কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন, ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থী মঞ্চের সংগঠক নজরুল ইসলাম তুহিন, সদস্য সচিব ফারহান সরকার দিনার, রাব্বি শেখ, আহম্মেদ আহসান শোভন প্রমুখ।

এমএসএম / এমএসএম

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন