বশেমুরকৃবিতে এপিএ প্রশিক্ষণ কর্মশালা ও আন্তঃচুক্তি স্বাক্ষর
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বিষয়ক প্রশিক্ষণ ও আন্তঃচুক্তি স্বাক্ষর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সেমিনার কক্ষে এ প্রশিক্ষণ ও চুক্তি সম্পন্ন হয়। প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন।
এ সময় উপাচার্য বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য সকল কাজের লক্ষ্য নির্ধারণ ও এর সফল বাস্তবায়নের জন্য এ প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়ন দূর্নীতি প্রতিরোধে বর্তমান সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। তিনি কর্মশালার সফলতা কামনা করেন এবং এপিএ বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সকলের সহযোগিতার আহ্বান জানান।
প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. এম. ময়নুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিচালক (আইকিউএসি) অধ্যাপক ড. মো. আবিয়ার রহমান। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সিরাজুল ইসলাম তালুকদার। প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের নিন, বিভাগীয় প্রধানগণ, পরিচালকবৃন্দ, প্রক্টর, প্রভোস্টবৃন্দ ও শাখা প্রধানগণ অংশগ্রহণ করেন।
এমএসএম / জামান
বারহাট্টায় সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে হাজারো মানুষ
ধরলার ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধের দাবিতে পাউবো'র সামনে মানববন্ধন
হাতিয়ায় নানা অনিয়ম ও অসদাচরণের অভিযোগে সহকারী শিক্ষক চাকরিচ্যুত
রাঙ্গামাটির বরকলে শিক্ষা প্রতিষ্ঠানসহ সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবির অনুদান প্রদান
সুবর্ণচরে মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী র্যালি ও সমাবেশ
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম
মনপুরার কলাতলীতে অসহায় মানুষের জমির ঘাস বিক্রি, লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া শিকার: ৮ জেলে আটক
দৌলতপুরে ইলেকট্রিক দোকানে হামলা-ভাঙচুর
আত্মহত্যার প্ররোচনার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার
বাঙ্গালহালিয়াতে চন্দ্রঘোনা থানার উদ্যোগে এক মাদকবিরোধী র্যালি ও সমাবেশ সভা
পেকুয়ায় ইয়াবা-গাঁজাসহ যুবক আটক, ১ মাসের কারাদণ্ড