ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

২০০০০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-৩-২০২৫ দুপুর ৪:৩৪

গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের ২টি টিম সহকারী পরিচালক জনাব মো: এনায়েত হোসেন এর নেতৃত্বে উত্তরা সার্কেলের চৌকশ টিম ঢাকা মহানগরীর গুলশান থানাধীন শাহজাদপুর এবং যাত্রাবাড়ী থানাধীন গোলাপবাগ এলাকায় পৃথক ২টি অভিযান পরিচালনা করে ২০০০০(বিশ হাজার) পিস ইয়াবাসহ ৪(চার)জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আজ ১৯-০৩-২০২৫ তারিখ সকাল ৬:৪৫ ঘটিকায় গুলশান থানাধীন শাহজাদপুর এলাকায় হতে  ১৪০০০(চৌদ্দ হাজার) ইয়াবাসহ মোহাম্মদ হাছান(২৮) পিতা- মৃত: বশির আহমেদ, মাতা-হাজেরা খাতুন, থানা- উখিয়া, জেলা-কক্সবাজার ও  মিনু আরা (২৮),স্বামী- মোহাম্মদ হাছান, থানা- উখিয়া, জেলা-কক্সবাজার আসামীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে যাত্রাবাড়ী থানাধীন গোপালবাগ এলাকায় সকাল ০৯:০০ অপর পৃথক অভিযানে ৬০০০ (ছয় হাজার) পিস ইয়াবাসহ আব্দুল মালেক(৪৮), পিতা- মৃত: কালা মিয়া প্রকাশ আব্দুর রহমান, মাতা- মৃত: হাজেরা খাতুন, থানা-নাইক্ষৎছড়ি, জেলা-বান্দরবান ও মোঃ সাঈদ(৩২), পিতা-শামছুল আলম, মাতা-মঞ্জুরা বেগম, থানা-কক্সবাজার, জেলা-কক্সবাজার আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, তারা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় অবৈধ মাদক ইয়াবা সরবরাহ করতো। উপর্যুক্ত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে জেরিন সুলতানা, উপপরিদর্শক, উত্তরা সার্কেল বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মোতাবেক সংশ্লিষ্ট থানায় ০২(দুই)টি মামলা দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রোঃ কার্যালয় (উত্তর) কর্তৃক এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, আসন্ন ঈদ-উল ফিতরকে কেন্দ্র করে মাদক পাচার বৃদ্ধির প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।

এমএসএম / এমএসএম

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন