শালিখায় মুগ্ধতা ছড়াচ্ছে 'ভাটি ফুল' নজর কাড়ছে পথচারীর
চলছে বসন্তকাল। পলাশ-শিমুলের সঙ্গে পাল্লা দিয়ে মাঠেঘাটে, বনেবাদাড়ে, সড়কের ধারে যত্রতত্র বেড়ে ওঠা যে ফুলগুলো সহজেই মানুষের দৃষ্টি কাড়ছে তার মধ্যে হলো বনজুঁই বা ভাট ফুল। এলাকা ভেদে এটি ‘ভাটি ফুল’ নামেই বেশি পরিচিত।
মাগুরার শালিখা উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ঝোপ-ঝাড়ে, জঙ্গলে, রাস্তার পাশে, এখানে-সেখানে নিজের সুন্দর রূপ ও সুবাস ছড়িয়ে মানুষকে মুগ্ধ করছে ভাটি ফুল। দেখে মনে হচ্ছে ছোট্ট সবুজ গাছে সদ্য ধানে ভাজা খৈ ফুটে আছে।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, সাধারনত ভাটিফুল ফাল্গুন ও চৈত্র মাসে ফুটতে দেখা যায়। ভাটি গাছের প্রধান কান্ড সোজাভাবে দন্ডায়মান। সাধারণত ২ থেকে ৪ মিটার লম্বা হয় এ ফুলের গাছ। এ গাছের পাতা দেখতে কিছুটা পানপাতার আকৃতির ও খসখসে। ডালের শীর্ষে পুষ্পদন্ডে ফুল ফোঁটে। পাপড়ির রং সাদা এবং এতে বেগুনি রঙের মিশ্রণ আছে। বসন্ত থেকে গ্রীষ্ম অবধি ফুল ফোঁটে।
শিক্ষক ও গবেষক শ্রী ইন্দ্রনীল বিশ্বাস বলেন, আন্ত: সড়কের দু'পাশ দিয়ে অসংখ্য ভাটি ফুলের গাছ রয়েছে যা পথচারীদের নজর কাড়ছে। সাধারনত ফাল্গুন মাসের শুরুতেই দেখা মিলে এই ভাটি ফুলের কিন্ত জলবায়ু পরিবর্তন এবং দ্রুত নগরায়নের ফলে রাস্তাঘাট, বনেবাদাড়ে অযত্নে অবহেলায় বেড়ে ওঠা ভাটি ফুল আগের মত দেখা যায় না।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আলমগীর হোসেন বলেন, ‘ভাটি ফুল সৌন্দর্যপ্রিয় মানুষের মনের খোরাক জোগায়। ভাট ফুল তার সম্মোহনী শক্তি দিয়ে সৌন্দর্য প্রেমীদের মুগ্ধ করে। রাস্তার দুপাশে থোকায় থোকায় ফুটে থাকা ফুলের সৌন্দর্য আসা-যাওয়ার পথে পথচারীদের মুগ্ধতা ছড়ায়। প্রকৃতিতে ফাল্গুন মাস এলেই এ গাছে ফুল ফোটে। এতে পরিবেশে নতুন এক মাত্রা যোগ হয়।
এমএসএম / এমএসএম
ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার