ঢাকা বৃহষ্পতিবার, ৯ জুলাই, ২০২৬

এতিম শিশুদের সাথে বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল


শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  photo শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২০-৩-২০২৫ বিকাল ৫:৫৯

বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস প্রফেশনালস্ ফ্রেন্ডস এন্ড ফ্যামেলি ফাউন্ডেশনের আয়োজনে এতিম শিশুদের সাথে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে মহানগরের যোগীতলা বদরে আলম আরাবিয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 

এসময় উপস্থিত ছিলেন, বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের হেড অব অপারেশনস্ মো রাজিবুল ইসলাম, আদিফা মেমোরিয়াল ট্রাস্টি বোর্ডের সদস্য খন্দকার জোবায়ের, বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট সোহেল রানা সবুজ, সেক্রেটারী শেখ সাবের আলী, জয়েন্ট সেক্রেটারী মোবারক হোসেন, সদস্য আসাদুজ্জামান, সাইফুল ইসলাম, মাহিন রেজা, রাইয়ানুল ইসলাম আরাফ, স্পেস সোয়েটার লিমিটেডের সিকিউরিটি এন্ড এ্যাডমিন অফিসার সেলিম মিয়া, হাফেজ মো: আজহারুল ইসলাম তামিম, সাংবাদিক হাছিবুল হাসান হাছিব প্রমুখ।

বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের চেয়ারম্যান সজিবুল ইসলাম  তার বক্তব্যে বলেন,  "আল্লাহ তায়ালা যেন সবসময় সকল অবস্থাসম্পন্নকে এতিম শিশুদের পাশে থাকার সুযোগ দেন। সমাজের যারা বিত্তবান রয়েছেন তবে শুধু বিত্তশালী ও প্রফেশনাল'সরা নয় সবাই যে যার অবস্থান থেকে যদি এতিমদের খোঁজ খবর রাখেন তাহলে আর তাদের বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হতে হবে না। প্রতি বছর পবিত্র রমজানে এতিম, অসহায় ও কোরআনে হাফেজদের নিয়ে ইফতার আয়োজনের এই ধারা যেন অব্যাহত থাকে, সেই লক্ষ্যে সবার কাছে দোয়া চাওয়া হয়। তাদের সত্যিকারের দেশপ্রেমিক হওয়া এবং সুন্দর মানুষ হিসেবে গড়ে তুলতে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বিত্তবান সহ সকলকে এতিমদের জন্য সহযোগিতার আহবান জানানো হয়। পরিশেষে আদিফা মেমোরিয়াল ট্রাস্ট থেকে এতিম শিশুদের একমাসের জন্য চাল, ডাল, আলু সহ নিত্য প্রয়োজনীয় বাজার হস্তান্তর করা হয়।

ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো এনামুল ইসলাম। এসময় উক্ত মাদ্রাসার অন্যান্য শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট

ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ

হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল

টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬

হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা

সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ

কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ

টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু

নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান