গাইবান্ধার সুন্দরগঞ্জের চন্ডিপুরে খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের দক্ষিণ সীচা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলেন, দক্ষিণ সীচা গ্রামের মহিদুল ইসলামের ছেলে মোরসালিন (৫) ও নাহিদ ইসলামের ছেলে মমিন (৫)।
পুলিশ ও স্থানীয়রা জানান, মহিদুল ইসলামের বাড়ির প্রায় পাঁচশত গজ দূরে একটি অরক্ষিত পুকুরপাড়ে তিন শিশু খেলছিল। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত দুই শিশু পুকুরের পানিতে পড়ে যায়। সঙ্গে থাকা মাহি নামের অপর এক শিশু বিষয়টি দেখে চিৎকার করে পরিবারের সদস্যদের খবর দেয়। পরিবারের লোকজন ছুটে এসে শিশু দুটিকে উদ্ধার করলেও ততক্ষণে তাদের মৃত্যু হয়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। পুকুরপাড়ে শিশুদের খেলাধুলার বিষয়ে অভিভাবকদের আরো সচেতন হতে হবে। সবাই সতর্ক থাকলে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব।
এমএসএম / এমএসএম
সাভারে প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ
অবাধে সার মজুদ: দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬৭০ বস্তা সার জব্দ, এলাকায় চাঞ্চল্য
অবশেষে তিস্তার পেটে নিচিহ্ন হল ভোরের পাখি প্রাথমিক স্কুলটি৷
পায়রা নদীর অব্যাহত ভাঙন: দেড়শ পরিবার নিঃস্ব, রাস্তায় ২০টি ঘর
ক্ষেতলালে সন্তান নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অবস্থান
বাঘার চকরাজাপুরে ভয়াবহ বন্যা: ইউনিয়নের ৮০% বাড়ি পানিবন্দি
নেত্রকোণার দুর্গাপুরে বেকার যুবকদের দক্ষ জনশক্তি রূপান্তরে বাকলজোড়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান-ফারুক আকন্দ
দেবোত্তর সম্পত্তি দখল: তানোরে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধনে উত্তাল শিবরামপুর
নেত্রকোণায় প্রেমের বিয়ে না-কি অপহরণ? নিকাহনামা স্বাক্ষর অনুযায়ী তরুণীর সম্মতিতেই বিয়ে
বাগেরহাটে কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
অনিশ্চয়তায় হাটিকুমরুল ইন্টারচেঞ্জ: মেগা প্রকল্প বাস্তবায়নে ধীরগতি
বিমানবন্দর এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার বিপুল মালামাল