BARI-AFACI উদ্ভাবিত কৃষি প্রযুক্তির ওপর কর্মশালা
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) পোস্ট-হারভেস্ট টেকনোলজি বিভাগের উদ্যোগে বারির সেমিনার কক্ষে বুধবার (৮ সেপ্টেম্বর) ‘PHTD, BARI Developed Agricultural Products’-এর ওপর দিনব্যাপী ভোক্তা মতামত যাচাই ফিডব্যাক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। APPT-project, Bangladesh-এর অর্থায়নে পরিচালিত এ কর্মশালায় ৩০ জন ভোক্তা অংশগ্রহণ করেন।
কর্মশালায় বারির পোস্ট-হারভেস্ট টেকনোলজি বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান মো. হাফিজুল হক খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারির পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো. কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারির পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মুহাম্মদ সামসুল আলম। প্রকল্পের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন বারির পোস্ট-হারভেস্ট টেকনোলজি বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও AFACI-APPT, Bangladesh প্রকল্পের পিআই ড. মোহাম্মদ মাইনউদ্দিন মোল্লা। ধন্যবাদ জ্ঞাপন করেন বারির পোস্ট-হারভেস্ট টেকনোলজি বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্পের কো-পিআই আশফাক আহমেদ সবুজ।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বারির পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো. কামরুল হাসান বলেন, বারির পোস্ট-হারভেস্ট টেকনোলজি বিভাগ ফসলের সংগ্রহোত্তর ক্ষতি কমানো এবং তাতে মূল্য সংযোজনের কাজ করে যাচ্ছে। আর এ ক্ষেত্রে তাদের সফলতা অনেক। এখন আমরা খাদ্য নিরাপত্তা অর্জন করেছি। গত কয়েক বছর ধরে দেশে খাদ্য ঘাটতি নেই। এখন আমাদের কাজ পুষ্টি নিরাপত্তা অর্জন ও খাদ্যের মান কিভাবে বৃদ্ধি করা যায় তা নিয়ে কাজ করা। আমাদের দেশে ফসল সংগ্রহের পর পরিবহন করা সহ বিভিন্ন কারণে প্রায় ১৫-৪০ ভাগ ফসল নষ্ট হয়ে যায়। ফসল প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে একদিকে যেমন ফসলকে নষ্ট হওয়ার হার কমানো যায় তেমনি পুষ্টি নিরাপত্তা নিশ্চিতেও সহায়ক ভূমিকা রাখা যায়।
এমএসএম / জামান
বারহাট্টায় সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে হাজারো মানুষ
ধরলার ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধের দাবিতে পাউবো'র সামনে মানববন্ধন
হাতিয়ায় নানা অনিয়ম ও অসদাচরণের অভিযোগে সহকারী শিক্ষক চাকরিচ্যুত
রাঙ্গামাটির বরকলে শিক্ষা প্রতিষ্ঠানসহ সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবির অনুদান প্রদান
সুবর্ণচরে মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী র্যালি ও সমাবেশ
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম
মনপুরার কলাতলীতে অসহায় মানুষের জমির ঘাস বিক্রি, লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া শিকার: ৮ জেলে আটক
দৌলতপুরে ইলেকট্রিক দোকানে হামলা-ভাঙচুর
আত্মহত্যার প্ররোচনার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার
বাঙ্গালহালিয়াতে চন্দ্রঘোনা থানার উদ্যোগে এক মাদকবিরোধী র্যালি ও সমাবেশ সভা
পেকুয়ায় ইয়াবা-গাঁজাসহ যুবক আটক, ১ মাসের কারাদণ্ড