রায়গঞ্জে তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা আইটি উদ্যোক্তা মূসা
সিরাজগঞ্জের রায়গঞ্জে সোনাখাড়া ইউনিয়নের গোপালপুর গ্রামের মোহাম্মদ আলী তালুকদারের ছেলে মূসা তালুকদার। তিনি নিমগাছী অনার্স কলেজের দ্বিতীয় বর্ষের একজন ছাত্র। তিনি একজন তরুণ আইটি উদ্যোক্তা। তার সৃজনশীলতা এবং প্রযুক্তিগত দক্ষতার মাধ্যমে দেশের আইটি খাতে নতুন মাত্রা যোগ করেছেন। তিনি পড়াশোনার পাশাপাশি একজন আইটি উদ্যোক্তা হিসাবে সুরক্ষিত হয়ে নিরলসভাবে কাজ করে নিজের ও পরিবারের অর্থের যোগান দিচ্ছে। বর্তমানে তরুন এই উদ্যোক্তা মুসা তালুকদার আর বেকার নয় বলে নিজেকে দাবি করেন।
মুসা তালুকদার আইটি বিষয়ে সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করে থাকেন। বিশেষ ভাবে, তিনি সেলিব্রিটি এবং বিশিষ্ট ব্যক্তিদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ও পেজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ফেসবুক প্রোফাইল ও পেজ ভেরিফিকেশন এবং কপিরাইট পুনরুদ্ধারের কাজেও তিনি বিশেষজ্ঞ। অনেক সেলিব্রিটি তার সহায়তায় তাদের প্রোফাইল বা পেজ ভেরিফিকেশন এবং নিরাপত্তা নিশ্চিত করেছেন বলে জানান অনেকেই।
এছাড়াও সোশ্যাল মিডিয়ায় হয়রানির শিকার ব্যক্তিদের সুরক্ষা নিশ্চিত করতে দক্ষতার সাথে কাজ করে থাকেন মূসা তালুকদার। তিনি সবসময় প্রস্তুত থাকেন, যে কেউ হয়রানির শিকার হয়ে আসা মানুষদের সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে পারেন।
তার নিরলস প্রচেষ্টা তাকে আইটি খাতে একজন প্রভাবশালী ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। মুসা তালুকদার বলেন, যদি তাকে সরকারি সহায়তা এবং পৃষ্ঠপোষকতা প্রদান করা হয়, তবে তিনি তার দক্ষতা এবং প্রচেষ্টার মাধ্যমে দেশের আইটি খাতকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং দেশের জন্য অভূতপূর্ব সফলতা আনবেন।
তরুণ প্রজন্মের জন্য মুসা একটি অনুপ্রেরণার নাম। তার কাজের মাধ্যমে প্রমাণ আইটি সেক্টরে রয়েছে বিশাল সম্ভাবনা। সরকারি সহায়তায় উৎসাহ আরও বৃহত্তর পরিসরে দেশের আইটি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবেন।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে