আক্কেলপুরে মন্দিরে কলিজা ও অনান্য সামগ্রী রাখার অভিযোগে দুই যুবক আটক
জয়পুরহাটের আক্কেলপুরে প্রাচীন ও ঐতিহ্যবাহী সার্বজনীন রাধা গোবিন্দ মন্দিরে মুরগির কলিজা ও বিভিন্ন সামগ্রী রাখার অভিযোগে স্থানীয়রা দুই যুবককে আটকের পর আক্কেলপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করেন। ঘটনাটি উপজেলার পৌর এলাকার বিহারপুর ২নং ওয়ার্ডে ঘটে। আটককৃতরা হলেন- বগুড়ার শিবগঞ্জ উপজেলার সিরাজুলের ছেলে শাহিন হোসেন (২৭) এবং একই গ্রামের হারুনুর রশিদের ছেলে দৈনিক প্রত্যাশা পত্রিকার সাংবাদিক পরিচয়দানকারী রায়হান আলী (২৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিহারপুর গ্রামের শ্রী তাপসের স্ত্রী পপি রানী ও ধীরেনের স্ত্রী গিতা রানীকে এই দুই যুবক জিজ্ঞাসা করে ‘আপনাদের সবচেয়ে পুরাতন মন্দির কোনটি?’ উত্তরে তারা প্রাচীন ও ঐতিহ্যবাহী সার্বজনীন রাধা গোবিন্দ মন্দিও দেখিয়ে দিলে এই দুই যুবক মন্দিরে ঢুকে ছোট দইয়ের কাপ, সিঁদুর, কলা রাখে এবং মুরগির কলিজায় সুচ ঢুকানো অবস্থায় মন্দিরের চারপাশে বসিয়ে রাখে। তাদের কার্যক্রম সন্দেহজনক হওয়ায় স্থানীয়রা তাদের আটক করে পুলিশের নিকট হস্তান্তর করেন।
আটককৃত দুই যুবক বলেন, আমরা মানতের জন্য এখানে এসেছিলাম স্থানীয় এক কবিরাজের পরামর্শে। মায়ের শ্বাসকষ্ট ছিল। এতে তার এই অসুখ ভালো হতো।
মন্দিরের পুরহিত সেবায়েত ও সাবেক মহিলা কাউন্সিলর বন্দনা রানী বাগিচী বলেন, কোনো মন্দিরেই মাংস বা কলিজা রাখা যাবে না। এরা অন্য কোনো উদ্দেশ্য নিয়ে মন্দিরে ঢুকেছে। আমরা এদের শাস্তির দাবি করছি।
উপজেলা নির্বাহী অফিসার এসএম হাবিবুল হাসান বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। তাদের আটক করে তদন্ত করার জন্য থানা পুলিশকে বলেছি।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান বলেন, মন্দিরে রাখা প্যাকেটের মধ্যে অসংখ্য সুচ ফুটানো মুরগির কলিজাসহ আরো কিছু জিনিস ছিল। তাদের একজনের কাছ থেকে পত্রিকার একটি কার্ডেএবং একটি মটোরসাইকেল জব্দ করা হয়েছে। তারা মূলত কবিরাজের কথায় এ কাজ করেছে। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত আছেন।
এমএসএম / জামান
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়