ঢাকা রবিবার, ১৭ মে, ২০২৬

পাটগ্রামে খামারীদের মধ্যে খামার পরিচর্যা সামগ্রী বিতরণ স্থগিত


মোকছেদুল ইসলাম, পাটগ্রাম photo মোকছেদুল ইসলাম, পাটগ্রাম
প্রকাশিত: ২১-৩-২০২৫ বিকাল ৫:৪৮

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় গরু মোটাতাজাকরণ প্রকল্পের আওতায়ধীন খামার পরিচর্যা সামগ্রী বিতরণ না করে নিজ দপ্তরে ফিরে গেলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান। পরে ওইসব উপকরণ সামগ্ৰী গোডাউনে নিয়ে যান সংশ্লিষ্টরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসার আগেই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোতাহারুল ইসলাম ৩৫ জনকে খামার পরিচর্যা সামগ্রী দিয়ে দেন। সরেজমিনে গিয়ে দেখা গেছে এলডিডিপি প্রকল্পের আওতায় গরু মোটাতাজাকরণ প্রকল্পে ২০১৯ সালের বিগত আওয়ামীলীগ সরকারের সুবিধা ভোগী উপজেলার দু'টি ইউনিয়নের ৬৭ জনকে খামারী হিসাবে তালিকা ভুক্ত করা হয়। ওই ৬৭ জন প্রায় ৭ বছর থেকে প্রাণী সম্পদ বিভাগের যোগসাজসে এতদিন গরু মোটাতাজাকরণের নামে বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করে আসছে। বুধবার (১৯ মার্চ) তালিকা ভুক্ত ওই দু'টি দলের ৬৭ জন খামারীকে গরু মোটাতাজাকরণের জন্য ১টা ট্রলি ১টা বেলচা ১টা ওয়াটার পাম্প এবং দুইটা রাবার ম্যাট দেয়ার সিদ্ধান্ত নেন ডা. মোতাহারুল ইসলাম। ৬৭জনের ওই দু'টি দলের একটি পাটগ্রাম ইউনিয়নের ব্যাংকান্দা মৌজায় এবং অপরটি বাউরা ইউনিয়নের নবীনগর মৌজায়। ওই দু'টি দলের ব্যাংকান্দা দলে ৩৫ জন এবং নবীনগর দলে রয়েছে ৩২ জন তালিকা ভুক্ত সদস্য। ২০১৯ সালের পতিত সরকারের তালিকা ভুক্ত ওই সদস্যদের মধ্যে বেংকান্দা দলকে বুধবার (১৯ মার্চ) প্রাণি সম্পদ কর্মকর্তা  ডা. মোতাহারুল ইসলাম কাউকে না জানিয়ে একাই গরু মোটাতাজাকরণের পরিচর্যা সামগ্রী দিয়ে দেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান পরিচর্যা সামগ্রী খামারীদের মধ্যে উদ্বোধন করার জন্য প্রাণী সম্পদ হাসপাতালে  গিয়ে নানা অসংগতি ও তার অনুপস্থিতিতে ব্যাংকান্দা দলের মধ্যে পরিচর্যা সামগ্রী বিতরণের খবর জানতে পেরে ক্ষোভ প্রকাশ করেন। পরে তিনি বাউরা নবীনগর দলের নিকট উপকরণ বিতরণ না করে তার কার্যালয়ে ফিরে যান। এ সময় খামারী পরিচয় দেয়া দুলাল এ প্রতিনিধিকে জানান তার খামারে বর্তমানে একটি গরু আছে। একটি গরু দিয়ে তিনি কীভাবে খামার মালিক হন জানতে চাইলে, সদুত্তর মেলেনি। দুলালের মত অনেকে আছে যাদের কোন পশু নেই অথবা একটি বা দুটি দেশী জাতের ছোট গরু আছে তবুও তিনি খামারী হিসেবে ২০১৯ সাল থেকে অবৈধ ভাবে সুযোগ সুবিধা ভোগ করে আসছেন। এ সময়  ডা. মোতাহারুল ইসলাম উপকরণ সামগ্রীর সিডিউল দেখতে চাইলে তিনি দেখাতে ব্যর্থ হয়ে বলেন আমাদের যা সরবরাহ করা হয়েছে আমরা তাই খামারীদের দিচ্ছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।

এমএসএম / এমএসএম

বোয়ালখালী সাংবাদিক ফোরাম - চট্টগ্রামের আত্মপ্রকাশ

বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জ-এর ৫ম দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত

রাজস্থলীতে এ্যাম্ভুল্যান্সের চালক ডিউটি অবহেলায় রোগীবহন ভোগান্তি স্বীকার

ভূরুঙ্গামারীতে সার্কেল এএসপি নেতৃত্বে ভারতীয় প্রাসাধনী ও বাসুমতি চাল জব্দ

নবীনগরে ছাত্রের মায়ের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে মাদ্রাসা প্রিন্সিপাল গ্রেপ্তার

রাজারহাটে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে তারেক মঞ্চের মতবিনিময় সভা, ১২ জুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সেচ ব্যবস্থা উন্নয়নে বড় পরিকল্পনা বিএনপির: প্রধানমন্ত্রী

চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সুবর্ণচরে জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার

আমি সবার এমপি, সবার কল্যাণে কাজ করবো : প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

কক্সবাজারে ট্রাফিক পুলিশ ও দালালদের চাঁদার রাজত্ব