লালবাগ থানা বিএনপির নেতা সাঈদ হোসেন সোহেলের স্মরণে ইফতার ও দোয়া
রাজধানীর লালবাগে খালেদা জিয়া-তারেক জিয়া ও পিন্টু মুক্তি পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক ২৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জনতার কাউন্সিলর সাঈদ হোসেন সোহেলের স্মরণে আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে লালবাগ থানা বিএনপির উদ্যোগে আজিমপুর বিজিপি-২ নং গেট সংলগ্ন মিনি কমিনিটি সেন্টার মাঠ প্রাঙ্গনে।আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাহী কমিটির যুব-বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি যুগ্ন আহবায়ক মুজিবুর রহমান মজু ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস্য সাঈদ হাসান মিন্টু শফিউদ্দিন আহমেদ সেন্টু আনোয়ার পারভেজ বাদল মরহুম সাঈদ হোসেন সোহেলের বড় ভাই জাতীয় পার্টি-জেপি ক্রেন্দ্রীয় সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সারোয়ার হোসেন ২৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মীর আশরাফ আলী আজম লালবাগ থানা যুবদল নেতা ইকবাল হোসেন স্বপন জাতীয় পার্টি-জেপি বৃহত্তর লালবাগ থানা সভাপতি মোহাম্মদ রাজেশ গনি সহ লালবাগ থানা বিএনপির থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ, উক্ত অনুষ্ঠানে ইফতার ও দোয়া মাহফিলের সভায় সভাপতিত্ব করেন ২৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সায়েম হোসেন জাজ্জু, উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানটি পরিচালনা করেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম।
সভায় প্রধান অতিথি মীর নেওয়াজ আলী নেওয়াজ তার বক্তব্যে বলেন ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা থাকার পায়তারা করছেন একটি দল, দেশের একটি নতুন রাজনৈতিক দলের সাথে আঁতাত করে আগামী জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেওয়ার মাধ্যমে দেশবিরোধী আরেকটি রাজনৈতিক দল ক্ষমতা কুক্ষিগত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেন, তিনি আরো বলেন দীর্ঘ ১৬ বছর ধরে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি রক্ত ঝড়িয়েছি, ফ্যাসিবাদী আওয়ামীলীগের নির্যাতনের শিকার হয়েছেন আমাদের সাঈদ হোসেন সোহেল তাকে একাধিক মামলা দিয়ে কারাগারে অমানুষিক নির্যাতনের মাধ্যমে বিনা চিকিৎসায় তাকে হত্যা করা হয়েছে হটাৎ করে একটি দল দাবি করেন তারাই সবচেয়ে নির্যাতিত যা সম্পূর্ণ হাস্যকর, দেশের জনগণ শহীদ জিয়া ও খালেদা জিয়ার আদর্শে দলকে ভালোবাসেন তাই জনগণকে সজাগ থাকার আহ্বান জানাই এবং আমার সাঈদ হোসেন সোহেলের হত্যার বিচারের দাবি জানাচ্ছি এবং পরবর্তীতে আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিল শেষে প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুব-বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ বাইতুল রিয়াযিল জান্নাহ্ জামে মসজিদে উন্নয়নের কাজের জন্য মসজিদ কমিটির কাছে তার ব্যক্তিগত পক্ষ থেকেে নগদ দুই লক্ষ টাকা অনুদান প্রদান করেন।
এমএসএম / এমএসএম
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়