এতিম শিক্ষার্থীদের পাশে স্মার্ট মাদারীপুর এসোসিয়েশন ইউকে
ঈদের আনন্দ সবার সাথে উপভোগ করতে শতাধিক এতিম শিক্ষার্থীদের আর্থিক অনুদান দিয়ে পাশে থাকলেন স্মার্ট মাদারীপুর এসোসিয়েশন ইউকে। শনিবার দুপুরে মাদারীপুর শহরের কুকরাইল আলিয়া মাদ্রাসা সংলগ্ন আলহাজ নুর মোহাম্মাদীয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় কয়েকটি এতিমখানার শিশুদের এ উপহার তুলে দেয়া হয়।
সহমর্মিতার হাত বাড়িয়ে স্মার্ট মাদারীপুর এসোসিয়েশন প্রতিবছরই এতিম শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করে আসছে। তারই ধারাবাহিকতায় এবছর মাদারীপুরের কয়েকটি এতিমখানার শতাধিক শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান তুলে দেয়া হয়।
প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে উপহার তুলে দেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপপরিচালক মুহাম্মদ হাবিবুল আলম। বিশেষ অতিথি ছিলেন পখিরা দরবার শরীফের পীর মুফতি মাওলানা ইমরান বিন নূর, নিরাপদ চিকিৎসা চাই-এর মাদারীপুরের সভাপতি এ্যাড. মশিউর রহমান পারভেজ, আদর্শ কল্যাণ ফোরামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এসকান্দার আলী মাতুব্বর ও মানব কল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক জিএম পলাশসহ জেলার সাংবাদিকগন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৈত্রী মিডিয়া সাংবাদিক সংগঠনে সাধারণ সম্পাদক এসএম আরাফাত হাসান ও সঞ্চালনা করেন পাশে আছি মাদারীপুর-এর প্রতিষ্ঠাতা বায়জীদ মিয়া।
এসময় শতাধিক শিক্ষার্থীদের সহযোগিতা প্রদান করা হয়।
স্মার্ট মাদারীপুর ইউকে’র সভাপতি মাহফুজ রনি ও উপদেষ্টা মনিরুজ্জামান শরীফ আগামীতেও এভাবে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে থাকার আশ্বাস দেন।
এমএসএম / এমএসএম
কচুয়া-বেতাগী সেতু হলে দুই বন্দরের সঙ্গে যোগাযোগ সহজ হবে: রফিকুল ইসলাম জামাল
লংমার্চ ঘিরে ১১ দলের নাশকতার আশঙ্কা- ব্যারিস্টার শুক্লা
শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন
বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা
ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা
অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ
সাভারে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার
তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু