ঢাকা শুক্রবার, ১ মে, ২০২৬

শেখ হাসিনা শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী : পাগলায় পরিকল্পনামন্ত্রী


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৮-৯-২০২১ বিকাল ৬:৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, বাংলাদেশকে একটি সমৃদ্ধ দেশে রূপান্তরিত করতে প্রধানমন্ত্রীর বিকল্প নেই। আমি বেঁচে থাকলে প্রধানমন্ত্রীর নির্দেশে শান্তিগঞ্জ ও সুনামগঞ্জের ব্যাপক উন্নয়ন হবে। আপনারা দেখবেন। বুধবার (৮ সেপ্টেম্বর) বিকেলে শান্তিগঞ্জ আগমনকালে উপজেলার পাগলা বাজারে সংক্ষিপ্ত পথসভায় পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, আমার কাজই আপনাদের সেবা করা৷ এখন পুরো জেলায় উন্নয়ন হচ্ছে। পাগলা বাজারে উড়াল সেতু করে জনভোগান্তি দূর করা হবে। শিগগিরই পশ্চিম পাগলা ইউনিয়ন কমপ্লেক্স ভবন হবে। এককথায় জনগণের উন্নয়ন হয় এমন সব কাজ আমরা করব। আপনারা প্রধানমন্ত্রীর ওপর ভরসা রাখুন। 

তিনি আরো বলেন, দেশের যত উন্নয়ন হয়েছে সব প্রধানমন্ত্রীর অবদান৷ আমাদের প্রধানমন্ত্রীর কথা মনে রাখতে হবে। উনার প্রতি বিশ্বাস রাখতে হবে। ইনশা আল্লাহ আপনাদের উপকারের জন্য সরকার সকল উন্নয়ন করবে। 

বক্তব্যকালে হাজারো মানুষ ফুল দিয়ে মন্ত্রীকে বরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল হেকিম, পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান নুরুল হক, সাবেক চেয়ারম্যান জগলুল হায়দার, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মনসুর আলম সুজন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তালুকদারসহ উপজেলা আওয়ামী লীগ ‍এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী।

এমএসএম / জামান

তারাগঞ্জে শিকলবন্দী কিশোরীকে উদ্ধার করল প্রশাসন

মাদারীপুরে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হাফেজ নির্বাচনে হিফজুল কুরআন প্রতিযোগিতা

বিজিবির অভিযানে কুমিল্লায় কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রি-পিস জব্দ

কুমিল্লায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাভারে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা

রামুতে বন্য হাতির তাণ্ডব: মা ও শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু

রায়গঞ্জে কৃষি ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত

গোবিপ্রবিতে গবেষণা চৌর্যবৃত্তি রোধে টার্নিটিন চালু, ব্যয় ১৪ লাখ টাকা

ঠাকুরগাঁওয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবক গ্রেফতার

নমুনা ডিম ছাড়ার খবর পেয়েই ইতিমধ্যে অনেকেই নেমে পড়েছেন হালদায়। 

​রাণীনগরে কালবৈশাখীর তাণ্ডবে ইরি ধান লণ্ডভণ্ড: ফলন বিপর্যয়ের শঙ্কায় কৃষক

কুড়িগ্রামে বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির কমিটি গঠনঃ সভাপতি সুজা আহাম্মেদ ও সাধারণ সম্পাদক মোঃ আলমোতাসিন বিল্লাহ

কালিয়ায় সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ