পটুয়াখালীর গলাচিপায় স্ত্রীর দেয়া মামলায় স্বামীকে গ্রেফতার করেছে র্যাব
পটুয়াখালীর গলাচিপায় প্রায় ৫৮ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রা চুরির ঘটনায় স্ত্রী চম্পা বেগমের দায়ের করা মামলায় স্বামী নাসির উদ্দিন মোল্লাকে (৪৭) গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (২২ মার্চ) সকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ এর একটি দল গলাচিপা উপজেলার শাখারিয়া-আমখোলা রোড থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত নাসির উদ্দিন গলাচিপা উপজেলার ছৈলা বুনিয়া গ্রামের আতাহার মোল্লার ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী চম্পা বেগম বর্তমানে তার সৌদি প্রবাসী মেয়ের বাসায় বসবাস করেন। অভিযুক্ত নাসির উদ্দিন তার দ্বিতীয় স্ত্রী কাছে মাঝেমধ্যে তার বাড়িতে যাতায়াত করতেন।
গত ২০২৪ সালের ২২ নভেম্বর, নাসির উদ্দিন তার স্ত্রীর বাসায় আসেন এবং ৫ দিন অবস্থান করে ২৬ নভেম্বর চলে যান। এরপর চম্পা বেগম দেখতে পান, তার মেয়ের কক্ষের আলমারির ড্রয়ার ভাঙা এবং সেখান থেকে স্বর্ণের হার, চেইন, কানের দুল, ডায়মন্ড গয়না ও ৪০ হাজার সৌদি রিয়াল চুরি হয়েছে।
এ ঘটনায় চম্পা বেগম তার মেয়েকে জানালে তিনি নাসির উদ্দিনকে ফোন করেন। তখন নাসির উদ্দিন চুরি করা স্বর্ণালংকার ও রিয়াল ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেও পরে আর ফেরত দেননি।
পরবর্তীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাফরুল থানায় চম্পা বেগম দণ্ডবিধির ৩৮০/১০৯ ধারায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-৮/২০২৪)। মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাব-৮ কে অভিযুক্তকে গ্রেফতারের অনুরোধ জানালে র্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
র্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, “এটি একটি আলোচিত চুরির মামলা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট তাকে হস্তান্তর করা হবে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, গ্রেফতারকৃত নাসির উদ্দিনকে পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র্যাব।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত