ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

কাপ্তাইয়ে ১০০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ২৩-৩-২০২৫ দুপুর ১:৫৩

রাঙামাটির কাপ্তাই থানা পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ কালু নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার রাত ১১টায় কাপ্তাই থানা এলাকা সংলগ্ন ওয়াগ্গা শিলছড়ি পাহাড়িকা পিকনিক স্পটের সামনে থেকে তাকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। আসামী মোঃ কালু ৪নং কাপ্তাই ইউনিয়ন এর মোনাফের টিলা এলাকার মৃত মনির আহমেদের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই থানার ওসি মোঃ মাসুদ জানান, থানার এসআই সাপুর বখতিয়ার খন্দকার এবং সঙ্গীয় এএসআই এএফএম সাদিক হাসান, এএসআই মোঃ আফজাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে উক্ত আসামীকে গ্রেফতার করেছে। এসময় তার সাথে থাকা ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়। 

এদিকে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করার পর তাকে রোববার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে ওসি নিশ্চিত করেছেন।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত

মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা

ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু