শেরপুরে ডাক্তার ছেলেকে বাঁচাতে গিয়ে পতিপক্ষের হাতে বাবা খুন
বগুড়ার শেরপুরে জমি নিয়ে বিরোধে ডাক্তার ছেলেকে মারপিটের সময় প্রতিপক্ষের কাছ থেকে ছেলে উদ্ধার করতে গিয়ে বাবা মো. লুৎফর রহমান (৭০) নামে এক বৃদ্ধ খুন হয়েছেন। বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গাড়িদহ মডেল ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি রামেশ্বরপুর গ্রামের মৃত হাছেন আলীর ছেলে ও শাহজাহানপুর উপজেলার নগর জে এম সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ।
পারিবারিক সূত্রে জানা যায়, মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মো. লুৎফর এক বছর আগে বাঁশঝাড়সহ ৩ শতক জমি ক্রয় করেন। সেখানে প্রতিবেশী আব্দুল হামিদের ছেলে আব্দুল মান্নান (৩৫) ও মামুন (৪৫) ময়লা-আবর্জনা ফেলত। এক মাস আগে এ নিয়ে তাদের মাঝে বাকবিতণ্ডা হলে এলাকাবাসী বৈঠকে বসে বিষয়টি মীমাংসা করে দেন।
আজ বুধবার সকালে ওই জায়গায় মো. লুৎফর রহমানের ছেলে কাহালু উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক মশিউল আলম গাছ লাগাতে যান। এ সময় প্রতিপক্ষ মামুন ও মান্নানসহ কয়েকজন ডা. মশিউল আলমকে বাঁশ দিয়ে মারধর করে। তার চিৎকারে বাবা লুৎফর রহমান এগিয়ে গেলে মামুন তাকে মারধর করে ধাক্কা দিলে পাকা মাটিতে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
এ বিষয়ে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাচ্চু বিশ্বাস জানান, ঘটনাস্থল পরিদর্শন করে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এমএসএম / জামান
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন