কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজিনং(বি)-১৮৮৬ ঢাকা মহানগর শাখার দুই নেতার ওপর সন্ত্রাসী হামলা ও ইফতার মাহফিল বন্ধের প্রতিবাদে কাপ্তাই শাখার উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩মার্চ) সকাল ১০টায় কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র ব্যবস্থাপকের কার্যালয়ের সামনে শ্রমিক কর্মচারী ইউনিয়নের এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কাপ্তাই জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন শাখার সভাপতি মোঃ বেলাল হোসেন এর সভাপতিত্বে এবং সহ-সভাপতি কবিরুল ইসলাম কবির এর সঞ্চালনায় বক্তব্য রাখেন কাপ্তাই জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন শাখার সিনিয়র সহ-সভাপতি মোরশেদ আলম, আব্দুল হালিম, সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন, যুগ্ন-সম্পাদক কাজী আবদুল হান্নান, মাহাবুব রহমান, সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম, সাজ্জাদুল ইসলাম চৌধুরী, যুব বিষয়ক সম্পাদক মো.শহিদুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আ'লীগের দোসরা দীর্ঘ ১৭ বছর আমাদের ওপর নির্যাতন নীপিড়ন করেছে। আর এখন চোরাগুপ্ত হামলা করছে। এদের বিরুদ্ধে সকল নেতাকর্মীদের সচেতন থাকার আহবান জানানো হয়। সমাবেশে বক্তারা আরো বলেন, ভারতে পলাতক আওয়ামীলীগ ফ্যাসিবাদের দোসর সাবেক শ্রমিকলীগ নেতাসহ আরো কয়েকজন মিলে ঢাকা মহানগর জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুল আলিম তালুকদার ও মহানগর নেতা খলিলুর রহমানের ওপর গুপ্ত হামলা করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানায়। এবং বিউবো প্রশাসন কর্তৃক আদেশ জারির মাধ্যমে সারাদেশে ইফতার মাহফিল বন্ধ করে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার প্রতিবাদ জানানো হয়। পরে কাপ্তাই জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র ব্যবস্থাপকের নিকট একটি স্মারকলিপি প্রদান করে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত
মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা
ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা
কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু
Link Copied