গড়িমসি না করে দ্রুত নির্বাচন দিনঃ জহিরুল ইসলাম চৌধুরী
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় চট্টগ্রামের বাঁশখালীর বাহারচড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সাবেক সিনিয়র সদস্য লায়ন জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর বলেন, নির্বাচন নিয়ে আর কোন গড়িমসি নয়, দেশে শান্তি ফিরিয়ে আনতে দ্রুত নির্বাচন দিতে অন্তবর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
শনিবার (২২ মার্চ) বিকেলে বাহারচড়া ইউনিয়ন পরিষদ মাঠে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য ও বাহারচড়া ইউনিয়ন বিএনপি সাবেক আহ্বায়ক দেলোয়ার আজিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সাবেক সিনিয়র সদস্য ও উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক লায়ন জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর।
সাবেক সাধারণ সম্পাদক, বাঁশখালী উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও বৈলছড়ি ইউপির সাবেক চেয়ারম্যান ইব্রাহীম বিন খলিল, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমেদ,
এডভোকেট তৌহিদুল আলম মাসুদ অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর, জেলা ও দায়রা জজ, চট্টগ্রাম এডভোকেট তৌহিদুল আলম মাসুদ এবং যুবদল নেতা হেলাল উদ্দিনের যৌথ সঞ্চালনায়
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক বীর মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান চৌধুরী, সাঈদুল হক সাঈদ, নজরুল ইসলাম আসিফ, মঈনুল হক চৌধুরী (পলাশ), মোঃ জসিম উদ্দিন, মোহাম্মদ শাহজাহান, আকবর হোসেন জামশেদ, আহমদ ছগির, মাওলানা মোহাম্মদ ছগির, নুরুল ইসলাম নুরু, মোহাম্মদ মহিউদ্দিন, গণ্ডামারা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এডভোকেট আজিজুল হক, চৌধুরী হাসান, যুবদল নেতা সাইফুল ইসলাম প্রমূখ। এসময় বাঁশখালী উপজেলার ৪নং বাহারছড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন এবং বিভিন্ন ইউনিয়নের আগত বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি