ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

নিউ সুপার মার্কেট দক্ষিণ বনিক সমিতির উদ্যোগে মাসব্যাপী ইফতার বিতরণ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩-৩-২০২৫ বিকাল ৫:৪৩

পবিত্র রমজান মাস জুড়ে  সাধারণ ক্রেতাদের জন্য মহৎ এক উদ্যোগ নিয়েছে ঢাকার নিউ সুপার মার্কেট দক্ষিণ বনিক সমিতি । তাদের আয়োজনে মাসব্যাপী প্রতিদিন ৫০০ জন মানুষের জন্য ইফতার বিতরণ করা হচ্ছে।  

এ মহৎ উদ্যোগের নেতৃত্বে রয়েছেন নিউ সুপার মার্কেট দক্ষিণ বনিক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন । তার প্রচেষ্টায় প্রথমবারের মতো এ আয়োজন বাস্তবায়িত হচ্ছে, যা ইতোমধ্যেই সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের প্রশংসা কুড়িয়েছে।  

 আয়োজকরা জানান, রমজান মাসে ক্রেতাদের জন্য বিনামূল্যে ইফতার বিতরণের মাধ্যমে সমাজে ভ্রাতৃত্ব ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেওয়াই তাদের মূল উদ্দেশ্য।  

নিয়মিত ইফতার বিতরণের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বাজারের ব্যবসায়ীরা। তারা বলেন, "এটি নিঃসন্দেহে এক প্রশংসনীয় উদ্যোগ, যা সমাজের অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকেও উৎসাহিত করবে।"  

উল্লেখ্য, এই মহতী উদ্যোগ পুরো রমজান মাস জুড়ে অব্যাহত থাকবে। আয়োজক কমিটি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছে, যাতে ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয়।

এমএসএম / এমএসএম

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন