ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

ঈদে সংবাদকর্মীদের ছুটি কমপক্ষে ৫ দিন করার দাবি এনজেএফ ঢাকার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-৩-২০২৫ রাত ১২:১

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে সংবাদকর্মীদের ছুটি বাড়ানোর দাবি জানিয়েছে নোয়াখালী জার্নালিস্ট ফোরাম-এনজেএফ ঢাকা।

এনজেএফের সাধারণ সম্পাদক ও বাংলাভিশনের বিশেষ প্রতিনিধি এস এম ফয়েজসহ সংগঠনের নেতৃবৃন্দ এক বিবৃতিতে আজ এ দাবি জানান।

বিবৃতিতে নোয়াখালী জার্নালিস্ট ফোরাম এনজেএফ ঢাকার নেতারা বলেন, এবার পবিত্র ঈদুল ফিতরে সরকারি কর্মকর্তা কর্মচারীরা দীর্ঘ ছুটি পাচ্ছেন।  এছাড়া ঈদের টানা পাঁচ দিন সরকারি ছুটির সঙ্গে আগে-পরেও মিলছে স্বাধীনতা দিবস, শবে কদর ও সাপ্তাহিক ছুটি। সবকিছু মিলিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মার্চের শেষ সপ্তাহ ও এপ্রিলের প্রথম সপ্তাহ যাবে ছুটির মধ্যে। অথচ সংবাদ মাধ্যম কর্মীদের কথা বিবেচনায় না নিয়ে নোয়াব মাত্র ৩ দিনের ছুটি ঘোষণা করেছে। এটা বৈষম্য। নোয়াবের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে সরকারি ছুটির সাথে মিলিয়ে সাংবাদিকদের  ঈদের ছুটি বাড়িয়ে কমপক্ষে ৫ দিন করার দাবি জানান তারা।

উল্লেখ্য,আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে সংবাদপত্র ৩ দিন বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।

নোয়াবের বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩০ ও ৩১ মার্চ এবং ১ এপ্রিল ছুটি থাকবে। তবে চাঁদ দেখা সাপেক্ষে ঈদুল ফিতর ১ এপ্রিল অনুষ্ঠিত হলে সে ক্ষেত্রে পরদিন ২ এপ্রিল সংবাদপত্র বন্ধ থাকবে। নোয়াবের এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে এরই মধ্যে বিভিন্ন সংগঠন বিবৃতি প্রদান করেছে।

এমএসএম / এমএসএম

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন