ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীর মহিপুরে স্বেচ্ছাসেবক ও যুবদলের ২ নেতা বহিষ্কার


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ২৪-৩-২০২৫ দুপুর ১:৪৯

পটুয়াখালীর মহিপুরে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ৭ নং লতাচাপলি ইউনিয়ন শাখার আহবায়ক মোঃ আল-আমিন হোসেন বিপ্লব ও ১১নং ডালবুগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।

রবিবার (২৩ মার্চ) জেলা স্বেচ্ছাসেবক দলের প্যাডে দপ্তর সম্পাদক মো: আতিকুল ইসলাম এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আল-আমিন হোসেন বিপ্লবকে দলীয় সকল পদ থেকে বহিষ্কার করা হয়। 
অপরদিকে ডালবুগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি দেলোয়ার হোসেন মৃধা ও সাধারণ সম্পাদক কাজী রেদোয়ান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৪ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহকে বহিষ্কার করা হয়েছে।

অভিযোগ রয়েছে বহিষ্কৃত ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ ৫ ই আগস্ট সরকার পতনের পরে এলাকায় বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েন। সম্প্রতি তার ফেসবুক আইডি থেকে একটি ১ মিনিট ৫১ সেকেন্ডের একটি ভিডিওতে তিনি ইউনিয়নের দায়িত্বশীল কয়েকজন সিনিয়র নেতার নাম ধরে এবং ইউপি চেয়ারম্যান হেদায়েত উল্লাহ জিহাদীকে মারধরের কথা বলতে শোনা যায়। সরকারি কাজে বাধাসহ, সালিশ বাণিজ্য, চাঁদাবাজি সহ বিস্তর অভিযোগ রয়েছেন তার বিরুদ্ধে।

অপরদিকে ৭ নং লতাচাপলী ইউনিয়নের বহিস্কৃত স্বেচ্ছাসেবক দলের সভাপতি আল আমিন হোসেন বিপ্লবের বিরুদ্ধেও রয়েছে একাধিক অভিযোগ। এর আগেও তার একটি মাদকের কথোপকথন'র অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

এ বিষয়ে ডালবুগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক কাজী রেদোয়ান বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহন বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িতর সুস্পষ্ট অভিযোগে লতা লচাপলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আল-আমিন হোসেন বিপ্লবকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি আরও বলেন, স্বেচ্ছাসেবক দলের কমিটিতে কোন দুষ্কৃতিকারীর স্থান হবে না।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার