ধামইরহাটে অফিসার্স ক্লাবের উদ্যোগে এজিএম হানিফ রেজাকে বিদায় সংবর্ধনা
নওগাঁর ধামইরহাটে উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর অধীন ধামইরহাট জোনাল অফিসের সহকারী মহাব্যাবস্থাপক (এজিএম, অপারেশন অ্যান্ড ম্যানেজমেন্ট) হানিফ রেজাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৬টায় অফিসার্স ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়ের সভাপতিত্বে নির্বাহী অফিসারের খাসকামরায় বিদায়ী এজিএম হানিফ রেজাকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
এ সময় উপজেলা প্রকৌশলী ও অফিসার্স ক্লাবের সম্পাদক মো. আলী হোসেনের সঞ্চালনায় বিদায়ী অতিথিকে সংবোধন করে তার কর্মকালীন সময়ের আলোকপাত করেন- উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, পল্লী উন্নয়ন কর্মকর্তা রামানন্দ সরকার, একাডেমিক সুপারভাইজর কাজল কুমার সরকার, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু মুছা স্বপন প্রমুখ।
উল্লেখ্য, সম্প্রতি জনপ্রিয় এজিএম হানিফ রেজার মেহেরপুর জেলায় বদলি হলে তিনি ধামইরহাট হতে বদলিকৃত কর্মস্থলে যোগদান করেন।
জামান / জামান
নির্ধারিত সময়ে অফিসে নেই কর্মকর্তারা ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা
নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গোদাগাড়ীতে বাল্যবিবাহ বন্ধ, ইমাম ও বরপক্ষকে ৩৫ হাজার টাকা জরিমানা
কাদিয়ারভাঙ্গা বেগম রহিমারোশন মাদ্রাসায় শিক্ষা ও উন্নয়ন সমাবেশ
অবৈধ স্থাপনা উচ্ছেদ করে মনিরামপুর পৌরশহরে প্রায় দুই কোটি টাকার জমি উদ্ধার
পুকুরে মাছ তোলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৩
নড়াগাতীতে ৩০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি আটক
কুড়িগ্রামে পানির ট্যাংকে চেতনানাশক মিশিয়ে চুরির চেষ্টা অসুস্থ -৭
পাটগ্রামে সরকারি কাজে বাধা, বিএনপি নেতা গ্রেফতার
জয়পুরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাঘার আতারপাড়ায় নদী ভাঙ্গনে দুঃস্থ পরিবারদের মাঝে ত্রাণ বিতরণ
রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে ক্রীড়ামোদীদেরকে খেলাধুলা সামগ্রী বিতরণ